Friday, June 5, 2026
HomeScrollকাউন্সিলরদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন রূপা গঙ্গ্যোপাধ্যায়
Roopa Ganguly

কাউন্সিলরদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন রূপা গঙ্গ্যোপাধ্যায়

কাটমানি ও তোলাবাজির মতো অভিযোগ থেকে দূরে থাকার জন্যও তিনি সতর্ক করেন

ওয়েব ডেস্ক : রাজ্যের বিভিন্ন পুরসভায় কাউন্সিলর (Councilor), চেয়ারম্যান ও মেয়রদের পদত্যাগ নিয়ে জল্পনার আবহে রাজপুর-সোনারপুর (Rajpur-Sonarpur) পুরসভার সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকার কাউন্সিলারদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন বিজেপি বিধায়ক রূপা গঙ্গ্যোপাধ্যায় (Roopa Ganguly)। বৈঠকে মোট ১৮ জন কাউন্সিলারের মধ্যে ১৬ জন উপস্থিত ছিলেন। বাইরে থাকার কারণে দু’জন কাউন্সিলার উপস্থিত থাকতে পারেননি। উল্লেখযোগ্যভাবে, পুরসভার একমাত্র বাম কাউন্সিলার অর্চনা মিত্রও এই বৈঠকে যোগ দেন।

প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে চলা রুদ্ধদ্বার বৈঠকে কাউন্সিলারদের উদ্দেশে রূপা গঙ্গ্যোপাধ্যায় (Roopa Ganguly) স্পষ্ট বার্তা দেন, সাধারণ মানুষের স্বার্থে নির্ভয়ে কাজ করতে হবে। সরকারি পরিষেবা যাতে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছয় তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে কাটমানি ও তোলাবাজির মতো অভিযোগ থেকে দূরে থাকার জন্যও তিনি সতর্ক করেন।

আরও খবর : শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ

বৈঠক শেষে কাউন্সিলাররা জানান, বিধায়কের সঙ্গে তাঁদের আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে। কাউন্সিলার সোনালী রায়, পাপিয়া হালদার এবং বাম কাউন্সিলার অর্চনা মিত্র অভিযোগ করেন, প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রের আমলে কাজের ক্ষেত্রে তাঁরা নানা সমস্যার সম্মুখীন হতেন। তাঁদের দাবি, আগের বিধায়ক তাঁদের বক্তব্য ও মতামতকে গুরুত্ব দিতেন না। একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মিলত না বলেও অভিযোগ করেন তাঁরা।

বর্তমান পরিস্থিতিতে তাঁরা অনেক বেশি স্বাধীনভাবে কাজ করতে পারছেন। সাধারণ মানুষের জন্য উন্নয়নমূলক কাজ ও পরিষেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার সুযোগ পাচ্ছেন বলেও দাবি করেন কাউন্সিলাররা। অন্যদিকে, রূপা গঙ্গ্যোপাধ্যায় (Roopa Ganguly) বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা তাঁদের পূর্ণ মেয়াদ সম্পন্ন করবেন। পাশাপাশি তাঁর দাবি, আগামী দিনে নির্বাচন হলে সংশ্লিষ্ট সমস্ত কেন্দ্রেই বিজেপি জয়লাভ করবে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D