Homeখেলাকুলদীপের চার উইকেট, গ্রিভসের সেঞ্চুরি, ভারতের লক্ষ্য ২৯৬
IND vs WI

কুলদীপের চার উইকেট, গ্রিভসের সেঞ্চুরি, ভারতের লক্ষ্য ২৯৬

আসল নজর এবার ভারতের ব্যাটিংয়ে, কারণ দলে আছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি

ওয়েব ডেস্ক: ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল। ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি এমন ব্যাটিং করতে শুরু করে, মনে হচ্ছিল রানের পাহাড় খাড়া করবে। ওপেনিং জুটিতে ১৯.২ ওভারে ১৩৫ রান তুলে ফেলেন জন ক্যাম্পবেল এবং জাস্টিন গ্রিভস।

ক্যারিবিয়ানদের রানের গতিতে ব্রেক লাগান কুলদীপ যাদব। ক্যাম্পবেলকে (৬০ বলে ৬২ রান) প্যাভিলিয়নের পথ দেখান তিনি। তবে গ্রিভস শতরান সম্পূর্ণ করেই মাঠ ছাড়েন। ১২টি বাউন্ডারির সাহায্যে ১০৮ বলে ১০১ করেন তিনি। তাঁকে এলবিডব্লু করেন কুলদীপ। অধিনায়ক শেই হোপও কুলদীপের শিকার। ভারতীয় চায়নাম্যান বোলার ১০ ওভারে ৪০ রান দিয়ে চার উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: সিন্ধুর বিদায়, এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে ভরাডুবি ভারতের

মাঝের ওভারগুলোয় রানের গতি কমে গিয়েছিল। সে কারণেই শেষ পর্যন্ত ৩০০ করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। লোয়ার অর্ডারে ৪৩ বলে ৫৮ করে গেলেন আমির জাঙ্গু। তাঁর ব্যাটে ভর করেই ২৯৫ করতে পারল শেই হোপের দল। শেষ পর্যন্ত উইকেট পড়ল সাতটা।

কুলদীপের চারটে ছাড়া দুই উইকেট নিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। আর একটি নীতীশ কুমার রেড্ডি পেলেন। তবে মাত্র পাঁচ ওভার বল করে ৪৫ দিয়ে ফেলেছেন তিনি। গুরনুর ব্রার ১০ ওভারে ৬০ দিয়ে একটাও উইকেট পেননি। রবীন্দ্র জাদেজা ১০ ওভারে ৫৪ রান দিয়ে উইকেট শূন্য থেকেছেন। আসল নজর এবার ভারতের ব্যাটিংয়ে, কারণ দলে আছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News