HomeScroll৩০ দিনের রিচার্জে বড় বদল, ২৮ দিনের প্ল্যানের বদলে মিলবে নতুন সুবিধা,...
TRAI

৩০ দিনের রিচার্জে বড় বদল, ২৮ দিনের প্ল্যানের বদলে মিলবে নতুন সুবিধা, জানালেন রাঘব চাড্ডা

প্রিপেড গ্রাহকদের জন্য বাড়ছে রিচার্জের বিকল্প, ভয়েস ও এসএমএসের জন্য আলাদা প্ল্যান আনার নির্দেশ ট্রাইয়ের

ওয়েব ডেস্ক :প্রিপেড মোবাইল গ্রাহকদের রিচার্জ ব্যবস্থায় বড় পরিবর্তন আনল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই (TRAI)। নতুন নিয়মে ৩০ দিনের বৈধতার রিচার্জ প্ল্যানের পাশাপাশি ডেটা ছাড়াই শুধু ভয়েস কল ও এসএমএস ব্যবহারের জন্য আলাদা প্ল্যান রাখার ব্যবস্থা করা হয়েছে। ২২ সেপ্টেম্বর ২০২৬-এ টেলিকম গ্রাহক সুরক্ষা সংক্রান্ত সংশোধিত নিয়ম প্রকাশ করে ট্রাই।

নতুন নিয়ম অনুযায়ী, টেলিকম সংস্থাগুলিকে ৩০ দিন এবং তার কম মেয়াদের ভয়েস ও এসএমএস-ভিত্তিক স্পেশাল ট্যারিফ ভাউচার রাখতে হবে। পাশাপাশি এমন একটি প্ল্যান রাখতে হবে, যা প্রতি মাসে একই তারিখে পুনর্নবীকরণ করা যাবে। কোনও মাসে সেই তারিখ না থাকলে মাসের শেষ দিনে প্ল্যানটি নবীকরণ করার ব্যবস্থা থাকবে।

আরও খবর : কাল থেকে টানা ৩ দিন ধর্মঘট

এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। তাঁর বক্তব্য, ২৮ দিনের ‘মাসিক’ রিচার্জের কারণে অনেক গ্রাহককে বছরে ১৩ বার রিচার্জ করতে হত। ৩০ দিনের প্ল্যান চালু হলে সেই সংখ্যা বছরে ১২ বার হতে পারে। একই সঙ্গে যাঁদের মোবাইলে ডেটার প্রয়োজন নেই, তাঁদের জন্য শুধু ভয়েস কল ও এসএমএসের প্ল্যানও বাড়বে বলে জানিয়েছেন তিনি।

ট্রাই জানিয়েছে, মূলত গ্রাহকদের ব্যবহারের ধরন ও আর্থিক সামর্থ্য অনুযায়ী আরও বেশি বিকল্প দেওয়াই এই পরিবর্তনের লক্ষ্য। বিশেষ করে যাঁরা মোবাইল ডেটা ব্যবহার করেন না বা খুব কম ব্যবহার করেন, তাঁদের জন্য ডেটা ছাড়া পরিষেবা বেছে নেওয়ার সুযোগ বাড়বে।

[youtube-feed feed=1]
Read More

Latest News