Tuesday, June 16, 2026
HomeScrollজিটিএ দুর্নীতির ফাইল খুলছে সরকার, পাহাড়ে শিক্ষক-পুলিশ নিয়োগের ঘোষণা শুভেন্দুর
Suvendu Adhikari

জিটিএ দুর্নীতির ফাইল খুলছে সরকার, পাহাড়ে শিক্ষক-পুলিশ নিয়োগের ঘোষণা শুভেন্দুর

কার্শিয়াংয়ের সভা থেকে দুর্নীতির তদন্তে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

কার্শিয়াং: পাহাড় সফরে গিয়ে জিটিএ (GTA) পরিচালিত নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে ফের কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কার্শিয়াংয়ের (Karseoung) জনসভা ও প্রশাসনিক বৈঠক থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, জিটিএ-র যাবতীয় অনিয়মের তদন্ত হবে এবং দোষীদের রেয়াত করা হবে না। একইসঙ্গে পাহাড়ে শীঘ্রই শিক্ষক ও পুলিশ নিয়োগের ঘোষণাও করেন তিনি।

মঙ্গলবার ‘জনকল্যাণ শিবির’-এ যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের আমলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে। বিশেষ করে জিটিএ-র মাধ্যমে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে তিনি জানান, বর্তমান সরকার স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ করবে। শুভেন্দুর কথায়, “না খাউঙ্গা, না খানে দুঙ্গা। সমস্ত দুর্নীতির তদন্ত হবে। কাউকে ছাড়া হবে না।”

আরও পড়ুন: এবার ইডির নজরে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’! ১১ ঘণ্টার জেরায় একাধিক প্রশ্ন অভিষেককে, কী বললেন তৃণমূল সাংসদ?

উল্লেখ্য, জিটিএ-র মাধ্যমে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্তে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।সভা থেকে পাহাড়ের যুবকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যেই শিক্ষক এবং পুলিশ পদে বড়সড় নিয়োগ শুরু হবে। মুখ্যমন্ত্রী বলেন, “খুব শীঘ্রই পুলিশে ব্যাপক নিয়োগ হবে। শিক্ষক পদেও নিয়োগ করা হবে। সবটাই সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হবে।”

এই ঘোষণার পর পাহাড়ের বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে মনে করা হচ্ছে।

কার্শিয়াংয়ের সভা থেকে রাজনৈতিক আক্রমণও শানান শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, আগের সরকার পাহাড়ের উন্নয়নে যথাযথ গুরুত্ব দেয়নি। তিনি বলেন, “আগের মুখ্যমন্ত্রী পাহাড়ে পর্যটকের মতো ঘুরতে আসতেন। আমি পর্যটক হিসেবে আসিনি, কাজ করতে এসেছি।” সেইসঙ্গে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে পরিচালিত ‘ডবল ইঞ্জিন’ সরকারের সমস্ত উন্নয়নমূলক প্রকল্প পাহাড়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO