Wednesday, June 17, 2026
HomeScrollবিদ্রোহের আবহে তৃণমূলে ব্যাপক রদবদল, কারা কোন দায়িত্বে
Mamata Banerjee

বিদ্রোহের আবহে তৃণমূলে ব্যাপক রদবদল, কারা কোন দায়িত্বে

প্রবীণদের প্রত্যাবর্তন! দুঃসময়ে অভিজ্ঞদের হাতেই রাশ টানলেন মমতা!

কলকাতা: ছাব্বিশের ভোটে ভরাডুবির পর ভেঙে খান খান তৃণমূল। দুঃসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন অনেক বিশ্বস্ত।২৯৪ আসনের মধ্যে ৮০টি ঘসাফুল শিবিরের দখলে থাকলেও তার সিংহভাগই বর্তমানে বিদ্রোহী। মমতার সঙ্গ ছেড়ে ‘ভালো তৃণমূলে’ এখন ৬৫ বিধায়ক। কিন্তু তাতেও হাল ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভরাডুবির পর সংগঠনকে নতুন করে সাজাতে বড় পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস। দলের অন্দরে চলা টানাপড়েন ও বিদ্রোহের আবহে জেলা স্তরে ব্যাপক রদবদল করা হল। বিভিন্ন জেলা ও সাংগঠনিক ইউনিটের সভাপতি এবং চেয়ারম্যান পদে একাধিক অভিজ্ঞ ও দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবার। উত্তর কলকাতা সাংগঠনিক জেলার দায়িত্ব পেয়েছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তৃণমূল পর্যবেক্ষকদের মতে, বর্তমানে দলের অন্দরে যে অসন্তোষ সামনে এসেছে, তার ভিত্তিতেই প্রবীণ এবং অভিজ্ঞ নেতৃত্বের উপরই আস্থা রেখেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নতুন কমিটি অনুযায়ী, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতির পদে আনা হয়েছে বৈশ্বানর চট্টোপাধ্যায়কে, এতদিন এই দায়িত্বে ছিলেন দেবাশিস কুমার। উত্তর কলকাতা সাংগঠনিক জেলার দায়িত্ব পেয়েছেন কুণাল ঘোষ। অন্যদিকে দক্ষিণ কলকাতার চেয়ারম্যান করা হয়েছে রত্না শূরকে। দক্ষিণ ২৪ পরগনার সভাপতি হয়েছেন শুভাশিস চক্রবর্তী। হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলার দায়িত্ব পেয়েছেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার।উল্লেখ্য, গত নির্বাচনে অসিত মজুমদারের বদলে শ্রীরামপুরের প্রার্থী করা হয়েছিল দেবাংশু ভট্টাচার্যকে। দলের উপর অভিমানী অসিত মুখও খুলেছিলেন। তবে ভোটে হারের পর দেবাংশু দূরত্ব বাড়াতে শুরু করেছেন নেত্রীর সঙ্গে। এবার সেই জেলায় ফের অসিতেই আস্থা রাখল দল।

আরও পড়ুন: হকার উচ্ছেদের বিরুদ্ধে ধর্মতলায় প্রতিবাদ সভা মমতার

ব্যারাকপুর সাংগঠনিক জেলায় ‘বিদ্রোহী’ পার্থ ভৌমিকের বদলে দায়িত্ব পেলেন অমিত গুপ্ত। এছাড়াও হাওড়া সদর জেলা তৃণমূলের সভাপতি পদেও পরিবর্তন আনা হয়েছে। ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক অরূপ রায়কে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার দায়িত্বে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পশ্চিম বর্ধমানের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। উত্তরবঙ্গেও দার্জিলিং জেলা তৃণমূলের চেয়ারম্যান করা হয়েছে গৌতম দেবকে।সংগঠনকে নতুন করে সাজিয়ে রাজনৈতিক ময়দানে লড়াইয়ের জন্য এই প্রস্তুতি বলে মনে করা হচ্ছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO