Thursday, July 16, 2026
HomeScrollহকার উচ্ছেদের বিরুদ্ধে ধর্মতলায় প্রতিবাদ সভা মমতার
TMC Protest Rally of Hawkers

হকার উচ্ছেদের বিরুদ্ধে ধর্মতলায় প্রতিবাদ সভা মমতার

হকার উচ্ছেদের বিরুদ্ধে আজ পথে নামছে তৃণমূল

কলকাতা: হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছে তৃণমূল (TMC Protest Rally of Hawkers)। শহরের বিভিন্ন এলাকায় চলা উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বুধবার ধর্মতলায় সভার ডাক দিয়েছে দল। বুধবার ফের কলকাতার রাজপথে নামছেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ধর্মতলায় প্রতিবাদ সভার ডাক দিয়েছে তৃণমূল। দুপুরে লেনিন মূর্তির পাদদেশ থেকে শুরু হবে এই কর্মসূচি। সেখানে উপস্থিত থেকে নিজেই সভার নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার ধর্মতলায় হকার উচ্ছেদের প্রতিবাদে সভার ডাক দিয়েছে তৃণমূল। বিকেল ৩টায় কেশব দাসের মূর্তির সামনে থেকে শুরু হবে এই কর্মসূচি। সেখানে উপস্থিত থেকে নিজেই আন্দোলনের নেতৃত্ব দিতে পারেন তৃণমূল নেত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ফুটপাত ও রাস্তার ধারে ব্যবসা করে বহু পরিবার জীবিকা নির্বাহ করে। উচ্ছেদ অভিযানের ফলে তাঁদের রুজি-রোজগারের পথ বন্ধ হয়ে যেতে পারে। তাই এই আন্দোলনকে শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, জীবিকা ও মানবিক অধিকারের লড়াই হিসেবেও তুলে ধরছে দল। যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো হলে তার সরাসরি প্রভাব পড়বে সেইসব পরিবারের উপর।

আরও পড়ুন: ফুলবাগান থেকে গ্রেফতার প্রাক্তনমন্ত্রী উদয়ন গুহ, কী কী অভিযোগ?

কলকাতার হকার সংগঠনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে মদন মিত্রের (Madan Mitra)। সম্প্রতি বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান নিয়ে হকারদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হওয়ায় তাঁরা প্রতিবাদ কর্মসূচির দাবি জানান। দলীয় সূত্রে জানা গিয়েছে, কামারহাটির বিধায়ক মদন মিত্রের অনুরোধেই এই কর্মসূচিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা। লেনিন সরণি ধরে মিছিল যাবে সুবোধ মল্লিক স্কোয়্যারে। সেখানে বিধান রায়ের বাড়ির উল্টোদিকে একটি সভা করার পরিকল্পনা রয়েছে তাঁদের। এর জন্য পুলিশের অনুমতিও মিলেছে বলে খবর।এদিকে, ধর্মতলার সভায় বিপুল সংখ্যক হকার, দলীয় কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষের উপস্থিতি হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই হকার সংগঠনগুলির পক্ষ থেকে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot