Sunday, June 21, 2026
HomeScrollজলপাইগুড়িতে মর্মান্তিক ঘটনা, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর
Jalpaiguri

জলপাইগুড়িতে মর্মান্তিক ঘটনা, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

ময়নাগুড়িতে এই ঘটনা ঘটেছে বলে খবর

ওয়েব ডেস্ক : জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়িতে (Maynaguri) মর্মান্তিক ঘটনা। সংঘর্ষ হল বাস ও ট্রেলারের। এর জেরে মৃত্যু হল চার জন যাত্রীর। ঘটনার মৃতদের পরিবারের জন্য অর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা ও সামান্য আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা। এছাড়া আহতদের চিকিৎসার খরচ বহন করার কথাও বলা হয়েছে।

মুখ্যমন্ত্রী এদিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আজ ময়নাগুড়ির (Maynaguri) ২৭ নম্বর জাতীয় সড়কের উল্লাডাবড়ি জোড়াবাদে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। সেখানে একটি ট্রাক দুর্ভাগ্যকবলিত যাত্রীবাহী বাসে সজোরে ধাক্কা মারে।এই ভয়াবহ দুর্ঘটনায় যাঁরা আপনজনদের হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমার গভীর সমবেদনা রইল এবং আহত সকল যাত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি।”

আরও খবর : ৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে পথে পথে খুঁজছেন বাবা

এছাড়া জানিয়েছেন, “জলপাইগুড়ি জেলা প্রশাসন ও পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে সক্রিয়ভাবে উদ্ধার ও ত্রাণকাজ চালাচ্ছে। আমি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মনকেও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ব্যক্তিগতভাবে সম্পূর্ণ উদ্ধার ও ত্রাণ প্রক্রিয়া তদারকি করার নির্দেশ দিয়েছি, যাতে আহতরা দ্রুত সঠিক চিকিৎসা পান তা নিশ্চিত করা যায়।”

জানা যাচ্ছে, ময়নাগুড়ির (Maynaguri) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে একটি ট্রাকের সামনের চাকা নষ্ট হয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। সেই সময় একটি বাস এসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনাতেই ৪ জন প্রাণ হারান। আহত ৩৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto