Sunday, June 21, 2026
HomeScroll৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে পথে পথে খুঁজছেন বাবা
Siuri

৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে পথে পথে খুঁজছেন বাবা

সিউড়ির ২৪ বছরের অমৃতা সিংহ গত ১৩ মার্চ থেকে নিখোঁজ

সিউড়ি: তিন মাসেরও বেশি সময় ধরে মেয়ের কোনও খোঁজ নেই। প্রতিটি দিন কাটছে উদ্বেগ, অনিশ্চয়তা আর অপেক্ষার মধ্যে। শেষ পর্যন্ত মেয়েকে খুঁজে পাওয়ার আশায় গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় নেমেছেন বীরভূমের (Birbhum) সিউড়ির (Siuri) বাসিন্দা অর্ধেন্দু সিংহ। তাঁর একটাই আবেদন কেউ যদি নিখোঁজ মেয়ে অমৃতা সিংহের খোঁজ জানেন, তবে যেন পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সিউড়ির ডাঙালপাড়া এলাকার বাসিন্দা ২৪ বছরের অমৃতা গত ১৩ মার্চ দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর থেকে আর ফেরেননি। পরিবারের দাবি, বাড়ি ছাড়ার সময় তাঁর সঙ্গে মোবাইল ফোন, টাকা-পয়সা বা প্রয়োজনীয় কোনও জিনিসও ছিল না।

আরও পড়ুন: ‘একদিন মোদিজিকে নিজের হাতে চা খাওয়াতে চাই’, যোগ দিবসে কলকাতায় বিহারের চা বিক্রেতা ভক্ত

মেয়ের খোঁজে প্রথম থেকেই আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং পরিচিতদের সঙ্গে যোগাযোগ শুরু করে পরিবার। পাশাপাশি পুলিশের কাছেও অভিযোগ দায়ের করা হয়। তদন্তে সিসিটিভি ফুটেজে দেখা যায়, অমৃতা একটি বাসে চেপে মল্লারপুর পর্যন্ত গিয়েছিলেন। কিন্তু তারপর তাঁর অবস্থান সম্পর্কে আর কোনও তথ্য পাওয়া যায়নি।

অমৃতার বাবা অর্ধেন্দু সিংহ জানিয়েছেন, তাঁর মেয়ে অত্যন্ত মেধাবী এবং ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখতেন। চাকরি, কর্মজীবন ও আত্মনির্ভরতা নিয়ে তিনি প্রায়ই চিন্তিত থাকতেন বলেও পরিবারের দাবি।

নিখোঁজের পর পোস্টার লাগানো, সামাজিক মাধ্যমে প্রচার, পরিচিতদের মাধ্যমে খোঁজ— সবরকম চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনও সূত্র না মেলায় এবার সরাসরি মানুষের সাহায্যের উপর ভরসা করেছেন অর্ধেন্দুবাবু। মেয়ের ছবি, পরিচয় এবং যোগাযোগ নম্বর-সহ প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে তিনি রামপুরহাট, রাজগ্রাম এবং আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন।

পথচলতি মানুষদের কাছে তাঁর আকুতি, “আমার মেয়েকে যদি কোথাও দেখতে পান, দয়া করে আমাকে জানান।” একজন বাবার এই অসহায় চেষ্টা ইতিমধ্যেই বহু মানুষের হৃদয় স্পর্শ করেছে। পরিবারের আশা, কোনও না কোনও সূত্র মিলবে এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অমৃতা একদিন নিরাপদে ফিরে আসবেন নিজের ঘরে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto