Saturday, July 18, 2026
HomeScroll‘একদিন মোদিজিকে নিজের হাতে চা খাওয়াতে চাই’, যোগ দিবসে কলকাতায় বিহারের চা...
Narendra Modi

‘একদিন মোদিজিকে নিজের হাতে চা খাওয়াতে চাই’, যোগ দিবসে কলকাতায় বিহারের চা বিক্রেতা ভক্ত

মোদির অনুষ্ঠানে হাজির বিহারের মুজফফরপুরের চা বিক্রেতা অশোক সাহানি

কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতার রেড রোডে (Red Road) আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উপস্থিতির পাশাপাশি নজর কাড়লেন তাঁর একনিষ্ঠ অনুরাগী অশোক সাহানি। বিহারের  (Bihar) মুজফফরপুরের বাসিন্দা এই চা বিক্রেতা গত ১০ বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে উপস্থিত হচ্ছেন। কলকাতায় এটাই তাঁর প্রথম আগমন।

অশোকের দাবি, এ পর্যন্ত দেশের ৬২টি জায়গায় তিনি নরেন্দ্র মোদির রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে যোগ দিয়েছেন। তাঁর কথায়, প্রধানমন্ত্রীর কাজ ও ভাবনায় অনুপ্রাণিত হয়েই এই সফর চালিয়ে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন: ‘হারিয়ে যাওয়া সংস্কৃতি নতুন করে ফিরিয়ে দিলেন, যোগ দিবসে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

রেড রোডের অনুষ্ঠানে অশোকের পোশাক এবং সাজসজ্জাও ছিল নজরকাড়া। পরনে ছিল প্রধানমন্ত্রী মোদির ছবি-সহ আন্তর্জাতিক যোগ দিবসের বিশেষ পোশাক। মাথার চুলে কাটা ছিল ভারতের মানচিত্রের নকশা এবং লেখা ছিল ‘জয় হিন্দ’। চায়ের কেটলি, কাপ ও অন্যান্য সরঞ্জামের পাশাপাশি পিঠে একটি ডাস্টবিনও বহন করছিলেন তিনি। এর মাধ্যমে স্বচ্ছতার বার্তা দেওয়ার চেষ্টা করছেন বলেও জানান।

অশোক সাহানির কথায়, “মোদিজিকে খুব ভালো লাগে বলেই তাঁর সব অনুষ্ঠানে চা বিক্রি করতে যাই। আমার সবচেয়ে বড় স্বপ্ন, একদিন নিজের হাতে মোদিজিকে এক কাপ চা খাওয়াব।”

তিনি আরও বলেন, “মোদিজি দেশের জন্য কাজ করছেন। তাই আমার হেয়ার স্টাইলে ভারতের মানচিত্র এবং ‘জয় হিন্দ’ লিখেছি। এটা জাতীয়তাবাদের প্রতি আমার সম্মান।”

এদিকে, দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার সকালে রেড রোডে যোগাভ্যাসে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিভিন্ন আসন অনুশীলনের পাশাপাশি তাঁকে অনুষ্ঠানস্থলে ঘুরে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলতেও দেখা যায়। শনিবার পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছিলেন তিনি। হুগলির তারকেশ্বরের কর্মসূচি সেরে রাতে লোকভবনে অবস্থান করেন এবং রবিবার ভোরে পৌঁছে যান রেড রোডে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot