Monday, June 22, 2026
HomeScroll‘টাকা চাইতে লাঠি খেয়েছিলেন, আমরা না চাইতেই ৫ হাজার বাড়ালাম’, আশা কর্মীদের...
Asha Workers

‘টাকা চাইতে লাঠি খেয়েছিলেন, আমরা না চাইতেই ৫ হাজার বাড়ালাম’, আশা কর্মীদের বার্তা শুভেন্দুর

বাজেটে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা ৫,০০০ টাকা বৃদ্ধির ঘোষণা

কলকাতা: রাজ্য বাজেটে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় ঘোষণা করল শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সরকার। সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) জানান, আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা ৫,০০০ টাকা বৃদ্ধি করা হচ্ছে। এই ঘোষণার পর তাঁদের উদ্দেশে বিশেষ বার্তাও দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বাজেট-পরবর্তী সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, “আশাকর্মী, আশাদিদি বোনেরা আশা করি খুশি হয়েছেন। ৫,০০০ টাকা মাসিক ভাতা বৃদ্ধি করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে ৪,০০০ টাকা চেয়েছিলেন, লাঠি খেয়েছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে চাইতেও হয়নি, আপনারা না চাইতেই পেয়েছেন।”

আরও পড়ুন: স্বাস্থ্য খাতে বড় বাজেট ঘোষণা, উত্তরবঙ্গে IIT-AIIMS, নতুন মেডিক্যাল কলেজ

এরপরই আশা কর্মী ও আইসিডিএস কর্মীদের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “স্বাস্থ্য ব্যবস্থাকে আপনারাই বাঁচিয়ে রেখেছেন। আইসিডিএস-এর দিদিরা, হেল্পাররা নিজেদের কেন্দ্র পরিচালনার পাশাপাশি বহু দায়িত্ব পালন করেন। আপনাদের কাজের স্বীকৃতি দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করা হবে।”

রাজ্যের স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবার সঙ্গে যুক্ত লক্ষাধিক আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীর দীর্ঘদিনের দাবি ছিল ভাতা বৃদ্ধি। সরকারের এই ঘোষণার পর কর্মীদের একাংশ সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, সংসার চালানোর খরচ ক্রমশ বাড়ছে। ফলে এই অতিরিক্ত ভাতা তাঁদের আর্থিক স্বস্তি দেবে।

শুধু আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরাই নন, বাজেটে আরও কয়েকটি ক্ষেত্রে ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। মিড-ডে মিল প্রকল্পের রাঁধুনিদের ভাতা ১,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের মাসিক পারিশ্রমিক ২,০০০ টাকা বাড়ানো হয়েছে।

হোমগার্ড এবং এনভিএফ কর্মীদের ক্ষেত্রেও মাসে অতিরিক্ত ২,০০০ টাকা পারিশ্রমিক বৃদ্ধির কথা ঘোষণা করেছে সরকার। পাশাপাশি রাজ্য পরিবহণ নিগমের চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের মাসিক পারিশ্রমিক বাড়িয়ে ১৬,০০০ টাকা করা হয়েছে। সরকারের দাবি, বিভিন্ন জনমুখী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের আর্থিক সুরক্ষা ও কাজের স্বীকৃতি দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO