Saturday, June 27, 2026
HomeScrollতারাতলা কাণ্ডে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ দায়ের

তারাতলা কাণ্ডে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ দায়ের

থানায় অভিযোগ দায়েরকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে

কলকাতা: তারাতলায় (Taratala) নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ে ১৬ জনের মৃত্যুর ঘটনায় এ বার কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল ভারতীয় জনতা মজদুর সেলের (BJMC) দক্ষিণ কলকাতা শাখা। একই অভিযোগে নাম রয়েছে কলকাতা পুরসভার ৮০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আনোয়ার খান এবং ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সামস ইকবালেরও।

গত ২৪ জুন তারাতলায় নির্মীয়মাণ ওই গোডাউন ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। দুর্ঘটনাস্থলটি কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। BJMC-র অভিযোগ, এটি শুধুমাত্র দুর্ঘটনা নয়; বেআইনি নির্মাণ এবং প্রশাসনিক গাফিলতির জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: সাধারণ মানুষের অভিযোগ শুনবেন পুরমন্ত্রী, ৪ জুলাই থেকে শুরু হচ্ছে ‘মুখোমুখি’ কর্মসূচি

তারাতলা থানায় জমা দেওয়া অভিযোগপত্রে গাফিলতির পাশাপাশি অপরাধমূলক ষড়যন্ত্রের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। সংগঠনের দাবি, অভিযোগপত্রটি এফআইআর (FIR) হিসেবে গ্রহণ করে অবিলম্বে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত শুরু করা হোক।

পাশাপাশি, বেআইনি নির্মাণ এবং মৃত্যুর ঘটনায় যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবিও জানিয়েছে BJMC। সংগঠনের তরফে ফিরহাদ হাকিম, আনোয়ার খান এবং সামস ইকবালকে দ্রুত গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে।

যদিও এই অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি। পুলিশ অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহল ও নিহতদের পরিবারের।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO