Wednesday, July 15, 2026
HomeBig newsসাধারণ মানুষের অভিযোগ শুনবেন পুরমন্ত্রী, ৪ জুলাই থেকে শুরু হচ্ছে ‘মুখোমুখি’ কর্মসূচি
Agnimitra Paul

সাধারণ মানুষের অভিযোগ শুনবেন পুরমন্ত্রী, ৪ জুলাই থেকে শুরু হচ্ছে ‘মুখোমুখি’ কর্মসূচি

প্রথম পর্যায়ে কলকাতা পুরসভা এলাকা দিয়ে শুরু হবে এই উদ্যোগ

ওয়েব ডেস্ক : পৌর পরিষেবা সংক্রান্ত সমস্যার দ্রুত নিষ্পত্তিতে নতুন উদ্যোগ নিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। ‘মুখোমুখি’ (Mukhomukhi) নামে একটি বিশেষ কর্মসূচির মাধ্যমে এবার সরাসরি নাগরিকদের অভিযোগ শুনবেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। আগামী ৪ জুলাই থেকে এই পরিষেবা চালু হতে চলেছে। প্রথম পর্যায়ে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) এলাকা দিয়ে শুরু হবে এই উদ্যোগ।

আসানসোলে ইসিএলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে পুরমন্ত্রী জানান, প্রতি শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কলকাতা পুরসভার বাসিন্দারা নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করে জল, রাস্তা, নিকাশি-সহ বিভিন্ন নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যা সরাসরি মন্ত্রীর কাছে তুলে ধরতে পারবেন। পরে ধাপে ধাপে আসানসোল, হাওড়া, বিধাননগর, চন্দননগর এবং শিলিগুড়ি-সহ রাজ্যের অন্যান্য পুরনিগম এলাকাতেও এই ব্যবস্থা চালু করা হবে। প্রতিটি কর্পোরেশনের জন্য আলাদা দিন ও সময় নির্ধারণ করে শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে।

আরও খবর : তোলাবাজি, শ্লীলতাহানির চেষ্টা-সহ একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী

পুরমন্ত্রী অগ্নিমিত্রা (Agnimitra Paul) আরও জানান, কর্মসূচি চলাকালীন তিনি নিজে কলকাতার দফতরে উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট পুরনিগমের আধিকারিকরাও সেই বৈঠকে অংশ নেবেন, যাতে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। শুধুমাত্র শিলিগুড়ি পুরনিগমের আধিকারিকরা দূরত্বের কারণে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

এই লাইভ অভিযোগ গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের প্রতিটি অভিযোগ নথিভুক্ত করা হবে। অভিযোগ গ্রহণের পর আবেদনকারীর মোবাইলে একটি বার্তা পাঠিয়ে তা নিশ্চিত করা হবে। এরপর সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত প্রশাসনের তরফে নিয়মিত নজরদারি চালানো হবে। আর কাজ সম্পূর্ণ হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হবে। মন্ত্রীর দাবি, প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, দ্রুত পরিষেবা নিশ্চিত করা এবং অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot