Saturday, July 4, 2026
HomeScrollএক বছরের ক্যান্টিন বিল ১ কোটি! জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনীকে ঘিরে নতুন...
Jyotipriya Mallick

এক বছরের ক্যান্টিন বিল ১ কোটি! জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনীকে ঘিরে নতুন বিতর্ক

অভিযোগ খারিজ করেছেন প্রিয়দর্শিনী

কলকাতা: এক বছরে ক্যান্টিন খাতে প্রায় ১ কোটি টাকা খরচের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্কে জড়ালেন প্রাক্তন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mallick) মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক (Priyodarshini Mallick)। বিষয়টি প্রকাশ্যে আসতেই খরচের স্বচ্ছতা এবং টেন্ডার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্তের দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।

অভিযোগ, প্রিয়দর্শিনী মল্লিক উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব থাকাকালীন একাধিক অনুষ্ঠানে একটি নির্দিষ্ট ক্যান্টিন সংস্থার মাধ্যমে খাবার সরবরাহ করা হতো। সেই বাবদ এক বছরে প্রায় ১ কোটি টাকার বিল তৈরি হয়েছে বলে দাবি। এত বিপুল ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

আরও পড়ুন: নিম্নচাপের জেরে আজ থেকেই বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বর্ষণের সতর্কতা

অন্যদিকে, প্রিয়দর্শিনী মল্লিক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি দায়িত্ব নেওয়ার আগেই একই সংস্থা কাজ করছিল এবং সেই সংস্থার সঙ্গে কোনও আনুষ্ঠানিক চুক্তিপত্র তাঁর নজরে আসেনি। তাঁর বক্তব্য, কাকে কাজ দেওয়া হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত সভাপতির স্তরেই নেওয়া হতো। ফলে কোটি টাকার বিল কেন হয়েছে, সেই প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষই দিতে পারবেন।

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর প্রিয়দর্শিনী মল্লিকের নামও আলোচনায় আসে। পরে তিনি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অব্যাহতি পান। বর্তমানে তিনি আশুতোষ কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ করে, সেদিকেই এখন নজর।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet