Sunday, July 5, 2026
HomeScrollসংসদে বাদল অধিবেশনের দিন ঘোষণা করল কেন্দ্র!
Monsoon Session of Parliament

সংসদে বাদল অধিবেশনের দিন ঘোষণা করল কেন্দ্র!

দিনক্ষণ ঘোষণা করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু

ওয়েব ডেস্ক : সংসদের বাদল অধিবেশনের (Monsoon Session of Parliament) দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্র (Central Government)। আগামী ২০ জুলাই থেকে শুরু হবে লোকসভা ও রাজ্যসভার বর্ষাকালীন অধিবেশন। চলবে ১৩ অগস্ট পর্যন্ত। শনিবার কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) সোশ্যাল মিডিয়ায় জানান, কেন্দ্রের সুপারিশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের দুই কক্ষের বর্ষাকালীন অধিবেশন আহ্বানের অনুমোদন দিয়েছেন। নির্ধারিত সূচি অনুযায়ী ২০ জুলাই থেকে শুরু হয়ে ১৩ অগস্ট পর্যন্ত চলবে অধিবেশন। এবারের অধিবেশন রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ হতে চলেছে। একাধিক গুরুত্বপূর্ণ বিল এবং জাতীয় ইস্যু নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে তুমুল আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, ১৩০তম সংবিধান (সংশোধনী) বিল খতিয়ে দেখা যৌথ সংসদীয় কমিটি আগামী ১৭ জুলাই তাদের রিপোর্ট গ্রহণ করতে পারে বলে সূত্রের খবর। বিতর্কিত ওই বিলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কেন্দ্র ও রাজ্যের কোনও মন্ত্রী গুরুতর অপরাধে গ্রেফতার হয়ে টানা ৩০ দিন বিচারবিভাগীয় হেফাজতে থাকলে স্বয়ংক্রিয়ভাবে পদ হারানোর প্রস্তাব রাখা হয়েছে। যদিও এই ধারাটি নিয়ে বিরোধীদের তীব্র আপত্তি রয়েছে।

আরও খবর : কেপ ভার্দের বিরুদ্ধে গোল করেই ইতিহাস গড়লেন মেসি

সূত্রের দাবি, যৌথ সংসদীয় কমিটি বিতর্কিত ধারাটি বাদ দেওয়ার সুপারিশ করবে না। তবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা বা অপব্যবহার রুখতে কিছু সুরক্ষাব্যবস্থা যুক্ত করার সুপারিশ রিপোর্টে থাকতে পারে।

অন্যদিকে, অপারেশন ‘সিঁদুর’ নিয়ে সংসদে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যকে কেন্দ্র করেও সরব হওয়ার প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির। কংগ্রেসের অভিযোগ, সেনা হতাহতের বিষয়ে সংসদকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। সেই ইস্যুতেও বাদল অধিবেশনে (Monsoon Session of Parliament) উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদের ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই-তে সঙ্গে মিশে যাওয়া ও অন্যদিকে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার (ইউবিটি) লোকসভার ন’জন সাংসদের মধ্যে ছ’জন বিদ্রোহী হয়ে একনাথ শিন্দের শিবসেনায় যোগ দেন, যার ফলে লোকসভায় উদ্ধব গোষ্ঠীর শক্তি কমে মাত্র তিন জনে দাঁড়িয়েছে। ওই দুই পক্ষ স্বীকৃতি দাবি করেছে। ফলে এই দুই বিষয় নিয়েও স্পিকার কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet