Friday, July 10, 2026
HomeBig newsবৃষ্টির জেরে আকাশপথ বাতিল, সড়কপথে মুর্শিদাবার উদ্দেশে রওনা শুভেন্দুর
Suvendu Adhikari

বৃষ্টির জেরে আকাশপথ বাতিল, সড়কপথে মুর্শিদাবার উদ্দেশে রওনা শুভেন্দুর

টানা বৃষ্টির মধ্যেই জেলা সফর, রেজিনগরের সভায় নজর রাজনৈতিক মহলের

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিতে (Rain) কার্যত বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শুক্রবার সকালেও আবহাওয়ার উন্নতি না হওয়ায় আকাশপথে মুর্শিদাবাদ যাওয়ার পরিকল্পনা বদলাতে বাধ্য হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শেষ পর্যন্ত সড়কপথেই মুর্শিদাবাদের (Murshidabad) উদ্দেশে রওনা দেন তিনি।

জানা গিয়েছে, বেলা সাড়ে ১১টা নাগাদ ১২ নম্বর জাতীয় সড়ক ধরে হরিণঘাটার বিরহী এলাকা অতিক্রম করে মুখ্যমন্ত্রীর কনভয়। গোটা যাত্রাপথে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বহরমপুরে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি রবীন্দ্রসদনে প্রশাসনিক বৈঠকেও উপস্থিত থাকার কথা তাঁর। এছাড়া রেজিনগরে একটি দলীয় সভায় ভাষণ দেওয়ার কর্মসূচিও রয়েছে।

আরও খবর : ১১ বছরেই টানা পাঁচ দিন দুর্গাপুজোর মূল পুরোহিত, ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলে নজির গড়ল নিউ ব্যারাকপুরের শুভদীপ

উল্লেখ্য, গত ২৯ জুন বিধানসভায় আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের মন্তব্যের কড়া সমালোচনা করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই সময় এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ সফরের ঘোষণা করেছিলেন তিনি। সেই ঘোষণামতোই টানা বৃষ্টির মধ্যেও জেলা সফরে গেলেন মুখ্যমন্ত্রী।

রেজিনগর হুমায়ুন কবীরের (Humayun Kabir) রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। তাই এই সভা থেকে শুভেন্দু অধিকারী কী বার্তা দেন, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto