Saturday, August 8, 2026
HomeScrollবর্ষার তাণ্ডবে বিপর্যস্ত উত্তর ভারত, উত্তরাখণ্ডে ধস–উত্তরপ্রদেশে বাড়ছে নদীর জল, মৃত ১০
Monsoon Rain

বর্ষার তাণ্ডবে বিপর্যস্ত উত্তর ভারত, উত্তরাখণ্ডে ধস–উত্তরপ্রদেশে বাড়ছে নদীর জল, মৃত ১০

বর্ষার দাপটে উত্তর ভারত জুড়ে দুর্যোগ

কলকাতা: বর্ষার দাপটে বিপর্যস্ত উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। টানা ভারী বৃষ্টিতে দিল্লি (Delhi) থেকে উত্তরাখণ্ড (Uttakhand), হিমাচলপ্রদেশ (Himachal Pradesh) থেকে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) একাধিক রাজ্যে দেখা দিয়েছে জলমগ্নতা ও দুর্যোগের পরিস্থিতি। বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে প্রাকৃতিক দুর্যোগে অন্তত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। নদীগুলির জলস্তর দ্রুত বাড়তে থাকায় তৈরি হয়েছে বন্যার আশঙ্কা।

দিল্লিতে বর্ষার শুরু থেকেই ঝড়-বৃষ্টির জেরে বিপাকে সাধারণ মানুষ। একাধিক এলাকায় রাস্তাঘাট জলের তলায় চলে গিয়েছে। কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ১৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। রাজধানীতে এখনও পর্যন্ত বর্ষাজনিত ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবারও দিল্লিতে হলুদ সতর্কতা জারি রেখেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: এক মাসেই রাজস্বে হাজার কোটির উত্থান! দুর্নীতি রুখেই কোষাগার ভরার দাবি শুভেন্দু সরকারের

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি উত্তরাখণ্ডে। প্রবল বৃষ্টির জেরে বিভিন্ন পাহাড়ি এলাকায় ধস নেমেছে। উত্তরকাশীর নলু পানিতে ভূমিধসের কারণে গঙ্গোত্রী হাইওয়ে বন্ধ হয়ে যায়। এর ফলে ব্যাহত হয়েছে চারধাম যাত্রা। ধসের মাটি ও পাথর সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

অন্যদিকে অলকানন্দা ও মন্দাকিনী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় রুদ্রপ্রয়াগ জেলার একাধিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

হিমাচলপ্রদেশেও দুর্যোগের প্রভাব পড়েছে। রাজ্যের প্রায় ৭৫টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে বলে খবর। একাধিক এলাকায় বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে। শিমলা ও সিরমৌর-সহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে উত্তরপ্রদেশেও টানা বৃষ্টিতে বহু এলাকা জলমগ্ন। গাজিয়াবাদ, মেরঠ, হাপুর, মুজফফরনগর-সহ বেশ কয়েকটি জেলায় অতিবৃষ্টির কারণে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিন উত্তর ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor