Wednesday, May 13, 2026
HomeBig newsরাজ্যে SIR-এর শুনানি কবে? জানাল কমিশন
SIR Hearing

রাজ্যে SIR-এর শুনানি কবে? জানাল কমিশন

প্রাথমিক পর্যায়ে প্রায় ৩২ লক্ষ ভোটারের শুনানির নোটিস তৈরি হবে

ওয়েবডেস্ক-  রাজ্যে SIR র শুনানি (Hearing) শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর। এখনও পর্যন্ত ১০ লক্ষ শুনানির নোটিশ জেনারেট হয়েছে। জেলা শাসকদের নির্দেশ দু-একদিনের মধ্যেই শুনানির সব নোটিস ছাপানো শেষ করতে হবে। প্রাথমিক পর্যায়ে প্রায় ৩২ লক্ষ ভোটারের শুনানির নোটিস তৈরি হবে। ধাপে ধাপে এই নোটিশ বিলি করা শুরু হয়েছে। ERO রা জেলাশাসকদের সঙ্গে আলোচনার সাপেক্ষে শুনানির জায়গা চূড়ান্ত করা হবে। মিউনিসিপ্যাল এলাকায় সরকারি দফতরে।

গ্রামীণ এলাকায় বিডিও অফিসসহ সরকারি দফতর। তবে গ্রাম পঞ্চায়েত দফতরে নয়। প্রায় ৪ হাজার মাইক্রো অবজারভারদের নিয়োগের নোটিস ইস্যু করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন।

গত ১৬ ডিসেম্বর খসড়া তালিকা দেয় কমিশন। প্রায় ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম বাদ গেছে। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি। এবার তার আগে শুনানি শুরু হতে চলেছে।

আরও পড়ুন- ‘কমিশনের অফিসে বিজেপির একজন এজেন্ট রেখে দিয়েছে, অভিযোগ মমতার

উল্লেখ্য, ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে, এসআইআর এই সাম্প্রতিক সময়ে বড় ইস্যু। এই নিয়ে আজই নেতাজি ইন্ডোর থেকে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে স্পষ্টা বার্তা একজনও বৈধ ভোটারের নাম যে বাদ না যায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই রাজ্যে এত তাড়াহুড়ো করে এসআইআর করা নিয়ে ক্ষুব্ধ। একাধিক বার তিনি বলেছেন, এসআইআর-এর বিপক্ষে তিনি নন। কিন্তু এত তাড়াহুড়ো করে যেভাবে এসআইআর করা হচ্ছে, সেই নিয়ে তার আপত্তি রয়েছে। এই কারণে আজ মঞ্চ থেকে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিএলওদের কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে দলীয় নেতৃত্বকে আরও সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেসব ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের বাস্তবে অস্তিত্ব রয়েছে কি না, তা বাড়ি বাড়ি ঘুরে যাচাই করতে হবে। যদি এমন ভোটারের খোঁজ মেলে, তবে অবিলম্বে তাঁদের ফর্ম ৬ ও অ্যানেক্সার ৪ পূরণ করে সংশ্লিষ্ট ইআরও-দের কাছে জমা দিতে হবে।

যেসব ক্ষেত্রে লজিক্যাল অসংগতি দেখিয়ে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং যাঁরা শুনানির নোটিস পেয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বিধায়ক ও কাউন্সিলরদের। নেতৃত্বের কড়া বার্তা—অনেক কাউন্সিলর দায়িত্ব পালন করছেন না, শুধু দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। প্রয়োজনে তাঁদের পরিবর্তে ব্লক প্রেসিডেন্ট নিয়োগ করা হবে। ফর্ম ৬ জমা দেওয়া ভোটারদের প্রতি বিশেষ নজর রাখতে এবং হাসিমুখে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, যাঁরা ফর্ম ৮-এর মাধ্যমে নাম সংশোধন বা বাদ দিতে চাইছেন, তাঁদের বিষয়েও খোঁজখবর রাখতে বলা হয়েছে।

 

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto