Sunday, July 12, 2026
HomeScrollবাদুড়িয়া পঞ্চায়েতের মহিলা সভাপতির ভুয়ো প্রোফাইল বানিয়ে অশ্লীল ছবি পোস্ট

বাদুড়িয়া পঞ্চায়েতের মহিলা সভাপতির ভুয়ো প্রোফাইল বানিয়ে অশ্লীল ছবি পোস্ট

বসিরহাট: পঞ্চায়েতের (Panchayat) মহিলা সভাপতির ভুয়ো প্রোফাইল (Fake Profile) বানিয়ে অশ্লীল ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায় (Social Media)। অভিযোগকারী পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় একটি র‍্যাকেট চলছে। যারা ভুয়ো প্রোফাইল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে টাকা হাতিয়ে নিচ্ছে।

বাংলাদেশের (Bangladesh) ফেক প্রোফাইল ৫ হাজার টাকার বিনিময়ে জেলা পরিষদের শিক্ষা কর্মধ্যক্ষ বাদুড়িয়ার পঞ্চায়েত (Baduria Panchayat) সমিতির সভাপতি ছবি নাম দিয়ে পোস্ট করা হয়। ঘটনায় কলকাতার (Kolkata ) তপসিয়া (Tapshia) উমেশ খান (Umesh Khan) নামে একজন কলেজ পড়ুয়াকে বসিরহাট সাইবার ক্রাইম থানা গ্রেফতার করে।

আরও পড়ুন: চাপে বাংলাদেশ, হাসিনাকে এখনই ফেরাবে না ভারত

বসিরহাট মহাকুমার বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির কুহেলিকা পারভিন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মোকাদ্দিম লিটন বলেন, আজকে বসিরহাট বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, সহ ১৭ জন তৃণমূলের কাউন্সিলর বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ১৪টা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান উপপ্রধান, পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মধ্যক্ষ সহ বাদুড়িয়া ব্লকের সমস্ত জনপ্রতিনিধি এবং প্রশাসনিক পদে বসে থাকা তৃণমূলের নেতারা বাদুড়িয়ার একটি কমিউনিটি হলে সাংবাদিক সম্মেলন করেন।

সেখানে তারা জানান, রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে না পেরে পিছন দিক দিয়ে কালিমালিপ্ত করা হচ্ছে। এর পিছনে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা চাই মূল আসামিকে রাজ্য প্রশাসন গ্রেফতার করুক। ২৫ বছর ধরে রাজনীতি করছি পুরো আন্দোলন থেকে উঠে এসেছি, এইরকম নোংরা রাজনীতি দেখিনি। মূল ষড়যন্ত্রকারীকে সামনে আনতে হবে, এই ধরনের কাজ বরদাস্ত করা যাবে না।

বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারভিন বলেন, আমি একজন মহিলা আমার আট বছরের সন্তান আছে, গ্রাম বাংলার থেকে উঠে এসেছি রাজনীতি আমার রক্তে। পরপর দুবার বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে। এই ধরনের নোংরা ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করে আমাদেরকে কালিমা লিপ্ত করা হচ্ছে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেখানে বারবার তিনি নিরাপত্তা নারী সুরক্ষার কথা বলছেন রাজনৈতিকভাবে না পেরে তারপরে কিছু ষড়যন্ত্রকারী এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। পিছন থেকে আমাদের সম্মানহানি করা হচ্ছে। পরিবারসহ মানুষের পাশে যেতে আমরা লজ্জিত বোধ করছি।

বিষয়টা রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি, আমরা চাই এর পিছনে মূল ষড়যন্ত্রকারীকে অবিলম্বে গ্রেফতার করে সামনে আনা হোক। রাজ্য প্রশাসনের উপর আমাদের ভরসা আছে একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকি যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto