Sunday, March 15, 2026
HomeScrollগান গেয়ে বিপদে বাদশা! গায়ককে ভয়ঙ্কর হুঁশিয়ারি বিষ্ণোই গ্যাংয়ের
Badshah

গান গেয়ে বিপদে বাদশা! গায়ককে ভয়ঙ্কর হুঁশিয়ারি বিষ্ণোই গ্যাংয়ের

‘২০২৪-এ ট্রেলার দেখিয়েছিলেম, এবার…,’ আর কী লেখা ছিল বাদশাকে দেওয়া বার্তায়?

ওয়েব ডেস্ক: বিনোদন জগতে ফের আতঙ্কের ছায়া। জনপ্রিয় পঞ্জাবি র‍্যাপার ও গায়ক বাদশাকে (Badshah) এবার সরাসরি খুনের হুমকি (Murder Threat) দিল কুখ্যাত গ্যাংস্টার (Gangster) লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) গ্যাং। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক পোস্টে দাবি করা হয়েছে যে ‘এ বার সরাসরি তোমার কপালে গুলি করব’ লিখে বাদশাকে হুমকি দিয়েছে এই কুখ্যাত গ্যাং।

শনিবার রণদীপ মালিক নামে এক ব্যক্তির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই হুমকিবার্তা প্রকাশিত হয়েছে বলে জানা গিয়েছে। রণদীপ নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছেন। হুমকির বার্তায় লেখা হয়েছে, ‘বাদশা, তুমি হরিয়ানার সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করেছ। ২০২৪ সালের শুরুতে আমরা তোমার ক্লাবে একটি ট্রেলার দেখিয়েছিলাম। এ বার আমরা তোমাকে সরাসরি কপালে গুলি করব।’ পোস্টটি প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং বিনোদন জগতে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: অফবিট লুকে অজয় দেবগনের-অক্ষয় কুমার! ‘গোলমাল ৫’ নিয়ে বড় ঘোষণা রোহিত শেট্টির

হুমকিবার্তায় আরও দাবি করা হয়েছে, ২০২৪ সালেই বাদশাকে একটি ‘ট্রেলার’ দেখানো হয়েছিল। সে সময় চণ্ডীগড়ের সেক্টর ২৬ এলাকায় দুটি নাইটক্লাবের সামনে বিস্ফোরণ ঘটায় বিশ্নোই গ্যাং। অভিযোগ, তার মধ্যে একটি ক্লাবের সঙ্গে বাদশার নাম জড়িয়েছিল। গ্যাংয়ের দাবি, ওই সময় গায়কের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল, কিন্তু তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি।

জানা গিয়েছে, বাদশার সাম্প্রতিক মিউজিক ভিডিয়ো ‘টটিরি’ গানকে কেন্দ্র করেই এই বিতর্ক। অভিযোগ, গানটির কিছু পংক্তি হরিয়ানার সংস্কৃতি ও মহিলাদের প্রতি অসম্মানজনক। বিশেষ করে ‘আয়া বাদশা ডোলি চড়ানে, ইন সবকি ঘোড়ি বানানে’ এই লাইন নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন সমালোচকেরা। তাঁদের দাবি, এই গানের কথায় হরিয়ানার মহিলাদের অশ্লীলভাবে উপস্থাপন করা হয়েছে এবং হরিয়ানভি সংস্কৃতিকে ভুলভাবে দেখানো হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot