Sunday, June 14, 2026
HomeBig newsঘূর্ণাবর্তের জেরে আজ লন্ডভন্ড হবে বাংলা! তুমুল দুর্যোগ জেলায় জেলায়, ভাসবে কোন...
Weather Forecast

ঘূর্ণাবর্তের জেরে আজ লন্ডভন্ড হবে বাংলা! তুমুল দুর্যোগ জেলায় জেলায়, ভাসবে কোন কোন এলাকা?

একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কলকাতাও? দেখুন আবহাওয়ার মেগা আপডেট

কলকাতা: ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যজুড়ে ফের বদলাতে চলেছে আবহাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় ঝড়-বৃষ্টির (Thunderstorm) সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির (Heavy Rainfall) আশঙ্কা রয়েছে, আর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

দক্ষিণবঙ্গে (South Bengal Weather) রবিবার থেকে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির এই স্পেল চলতে পারে বলে জানানো হয়েছে। বিশেষ করে সোমবার ঝড়-বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতাতেও সোমবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সপ্তাহ জুড়েই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গিরিশ পার্কের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল পুলিশ!

অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সব জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবিবার উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলির কিছু অংশে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দিতে পারে। সোমবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে।

বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

এদিকে ছুটির দিন কলকাতাতেও (Kolkata Weather) আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় একই থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ঘুমোট গরমের মধ্যে মাঝেমধ্যে হালকা হাওয়া বইবে। দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d