Wednesday, February 18, 2026
HomeScroll১০ কেজি ওজন বাড়ালেন রাজকুমার, দেখুন কী অবস্থা
Rajkummar Rao

১০ কেজি ওজন বাড়ালেন রাজকুমার, দেখুন কী অবস্থা

মহারাজের বায়োপিকের জন্য নিজের ভোলবদল করলেন অভিনেতা

ওয়েব ডেস্ক: বড় পর্দায় আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক (Biopic Sourav Ganguly)। কবে সেই ছবি মুক্তি পাবে, তা নিয়ে কৌতূহল তুঙ্গে। প্রিন্স অফ ক্যালকাটার ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা রাজকুমার রাও–কে। মহারাজের বায়োপিকের জন্য ১০ কেজি ওজন বাড়ালেন অভিনেতা। ‘মালিক’ ছবির কাজ শেষ করেই রাজকুমার রাও (Rajkummar Rao) নেমে পড়েছেন এই নতুন চ্যালেঞ্জের প্রস্তুতিতে। চরিত্রের জন্য ১০ কেজি ওজন বাড়ালেন রাজকুমার!

সৌরভের বায়োপিক শুধুমাত্র কলকাতায় নয়, শুটিং হবে কলকাতা, মুম্বই এবং লন্ডন মিলিয়ে। নামভূমিকায় অভিনয় করবেন রাজকুমার রাও। রাজকুমার ইতিমধ্যেই স্ত্রী পত্রলেখার থেকে অনেকটাই বাংলা শিখে ফেলেছেন। এছাড়াও সৌরভের স্টাইলে ব্যাট চালাতেও শিখছেন তিনি।এক অনুষ্ঠানে তাঁর বদলে যাওয়া শারীরিক গঠন দেখে অনুরাগীদের মনে প্রশ্ন জাগে—এই ‘ফিজিক্যাল ট্রান্সফরমেশন’ কি তবে সৌরভের বায়োপিকের জন্য? কারণ চরিত্রের প্রয়োজনে নিজের শরীরকে বদলে ফেলার ক্ষেত্রে রাজকুমারের আলাদা পরিচিতি রয়েছে। ‘ট্র্যাপড’ বা নেতাজির চরিত্রে অভিনীত ‘বোস’—প্রতিটি ছবিতেই তিনি প্রস্থেটিক মেকআপের বদলে বাস্তবিক পরিবর্তনের পথ বেছে নিয়েছেন।প্রায় ৯ থেকে ১০ কেজি ওজন বেড়েছে তাঁর। শুধু তাই নয়, মাথার চুলও অনেকটাই কমেছে। এই পরিবর্তন দেখে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন—অভিনেতা কি অসুস্থ? সেই জল্পনার মাঝেই রহস্যের জট খানিকটা খোলেন তাঁর স্ত্রী পত্রলেখা। তিনি জানান, একটি বায়োপিকের চরিত্রের জন্যই কঠোর পরিশ্রম করে নিজের শরীরে এই আমূল পরিবর্তন এনেছেন রাজকুমার। তখনই নতুন করে প্রশ্ন ওঠে—এটাই কি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের প্রস্তুতি?

আরও পড়ুন: ১৯৭১-এর কলকাতার সেই গোপন সত্য এবার পর্দায়

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor SLOT GACOR https://www.demeral.com/it/demeral_software/