Friday, May 22, 2026
HomeScrollপুতিনের দেশে ‘সোনা’র দরে বিকোচ্ছে শসা
Prices Of Cucumbers Soar In Russia

পুতিনের দেশে ‘সোনা’র দরে বিকোচ্ছে শসা

মুদ্রাস্ফীতি তুঙ্গে রাশিয়ায়, ক্ষোভ বাড়ছে নাগরিকদের

ওয়েব ডেস্ক: পুতিনের যুদ্ধং দেহি মেজাজে মুদ্রাস্ফীতি তুঙ্গে রাশিয়ায় (Russia)। ‘সোনা’র দরে বিকোচ্ছে শসা। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ক্ষোভ ফুঁচ্ছেন সেদেশের নাগরিকরা। রাশিয়ায় প্রতিদিনের খাবারে একটি অন্যতম প্রধান উপাদান শসা (Cucumbers Price Hike)। রাশিয়ানরা স্যালাড ছাড়া কোনও খাবার খান না। কিন্তু, সেই নিত্য প্রয়োজনীয় শসা কিনতেই পকেট ফাঁকা হওয়ার জোগাড় পুতিনের দেশের মানুষদের। অন্য সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি দরে বিক্রি হচ্ছে এই সব্জি। কোনও কোনও জায়গায় আরও চড়া দাম। অনেক দোকানে প্রায় তিন থেকে চারগুণ বেশি দামে শসা বিক্রি হচ্ছে।

পুতিনের দেশে কেজি প্রতি শসার দাম পৌঁছেছে ৩০০ রুবেলে, যা ভারতীয় মুদ্রায় ৩৫৮ টাকা।জানা গিয়েছে, গত ডিসেম্বরে যা দাম ছিল এখন তা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। রাশিয়ায় নাকি এখন এক কেজি শশা বিকোচ্ছে ৩০০ রুবেলে। ভারতীয় মুদ্রায় যা ৩৫৬ টাকা! এমনকী কেউ কেউ দ্বিগুণ বা তিনগুণ দর হাঁকাচ্ছেন! অর্থাৎ মাংসের থেকেও অনেক বেশি দামে বিক্রি হচ্ছে ‘নিরীহ’ শশা। কিন্তু কেন এমন অবস্থা খোলা বাজারের? এর নেপথ্যে অবশ্যই যুদ্ধের ছায়া। প্রায় চার বছর হয়ে গিয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের। ফলে লাগাতার খরচ হয়ে চলেছে সামরিক খাতে। যার প্রভাব পড়ছে অসামরিক ক্ষেত্রে। যুদ্ধ এবং পরবর্তী খসড়া তৈরির কারণে শ্রম ঘাটতি গুরুতর হয়েছে। তারই ফলশ্রুতি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের এমন অগ্নিমূল্য। তাছাড়া রাশিয়ার প্রবল শীতও একটা ফ্যাক্টর। একসঙ্গে এতগুলো কারণের ধাক্কায় হু হু করে বাড়ছে দাম। আর নাভিশ্বাস উঠছে সাধারণ রুশ নাগরিকদের।

আরও পড়ুন:এবার জেনিভাতে বৈঠক রাশিয়া-ইউক্রেনের! থামবে সংঘর্ষ?

তবে এত কিছুর মধ্যেও ভালো পরিস্থিতি সাইবেরিয়ায়। সেখানকার সুপারমার্কেটে কিন্তু জিনিসপত্রের দাম নাগালের মধ্যেই। তবে বাকি দেশের ছবিটা ভয়াবহ। সাইবেরিয়া-সহ এই পরিস্থিতিতে রাশিয়ার সবচেয়ে বেশি বিক্রি হওয়া সংবাদপত্রগুলি পাঠকদের ‘উপহার’ দিচ্ছে শস্যের বীজ! উদ্দেশ্য, যাতে সকলেই বাড়িতেই সবজি ফলিয়ে অন্তত পেটের জ্বালা মেটাতে পারেন মানিব্যাগের আগুন নিভিয়ে।এই বিষয়ে পদক্ষেপ করতে শুরু করেছে রাশিয়ার সরকার। রাশিয়ার অ্যান্টি মোনোপলি রেগুলেটর কৃষকদের এবং রিটেলারদের দাম কমানোর অনুরোধ করেছেন। দ্রুত সমস্যার সমাধান না হলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আন্দোলন রাস্তায় নামতে বেশি সময় লাগবে না বলে আশঙ্কা রাশিয়ার কূটনীতিকদের।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot