HomeScroll'আমি চলে গেলে স্ত্রী একা হয়ে যেত, তাই খুন করেছি! সাফাই ইসরোর...
Former ISRO Employee Nagesh Ishwar Rao

‘আমি চলে গেলে স্ত্রী একা হয়ে যেত, তাই খুন করেছি! সাফাই ইসরোর প্রাক্তন কর্মীর

নাগেশ ঈশ্বর রাওয়ের মানসিক অবস্থা পরীক্ষা করে দেখছে পুলিশ

ওয়েবডেস্ক- ইসরো (ISRO)  মানেই অজানা মহাকাশের তথ্য, জ্ঞানের ভাণ্ডার। মহাকাশে কোন যান কী রহস্য উদঘাননে যাচ্ছেন তার তথ্য। কিন্তু সেই ইসরোর প্রাক্তন এক কর্মীর এহেন কর্মকাণ্ডে স্তম্ভিত গোটা সমাজ। বেঙ্গালুরুর ঘটনা। মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ওই প্রাক্তন কর্মীকে (Former ISRO Employee) নাগেশ ঈশ্বর রাওকে (Nagesh Ishwar Rao) গ্রেফতার করেছে পুলিশ। তার স্ত্রী সন্ধ্যা শ্রীকে (Sandhya Shri) খুনের দায়ের তাকে গ্রেফতার করা হয়েছে।

এই দম্পতি বেঙ্গালুরুর (Bangalore) হোয়াইফিল্ড এলাকার একটি আবাসনের একটি ফ্ল্যাটে থাকতেন। বুধবার সকালে সেই ফ্ল্যাট থেকেই সন্ধ্যার দেহ উদ্ধার হয়। তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে সন্দেহ পুলিশের। দেহ উদ্ধারের সময় নাগেশ ওই ফ্ল্যাটেই ছিলেন। জানা গেছে, ওই প্রৌঢ় নাগেশ এক তার এক পরিচিতকে ফোন করে খুনের কথা জানান। তিনিই পুলিশকে জানান। পরে পুলিশ ওই ফ্ল্যাটে গিয়ে তার দেহ উদ্ধার হয়।

আরও পড়ুন-  অভূতপূর্ব ঘটনা পাটনায়! অভিযুক্তের কাছে পৌঁছল আদালত

প্রাথমিকভাবে নাগেশ ঈশ্বর রাওকেই সন্দেহ হয় পুলিশের। তাকে জিজ্ঞাসাবাদ করতেই খুনের কথা স্বীকার করে নেন তিনি। তাকে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে ধৃত প্রৌঢ় তাঁর স্ত্রীকে খুন করেছেন, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। প্রাথমিক জেরায় ধৃত দাবি করেছেন, তিনি মারা গেলে স্ত্রী কী হবে এই নিয়ে সব সময় চিন্তিত থাকতেন তিনি। সেই কারণে এই খুন। তবে এই খুনের আসল কারণ উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।

খুনের নেপথ্যে অন্য কোনও কারণ থাকতে পারে কি না, তাও খুঁজে দেখছে পুলিশ। নাগেশ ঈশ্বর রাওয়ের মানসিক অবস্থা পরীক্ষা করে দেখছে পুলিশ।

বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকার ডেপুটি পুলিশ কমিশনার জানান, ধৃত প্রৌঢ় প্রায়শই বিষণ্ণ এবং ভারাক্রান্ত থাকতেন। এই নিয়ে তাঁর চিকিৎসাও চলছিল। প্রৌঢ় নিজেও অতীতে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News