HomeScrollমেয়ের আচরণে সন্দেহ! শরীর খারাপের আড়ালে লুকিয়ে ছিল ভয়ঙ্কর তথ্য!
Kolkata Crime News

মেয়ের আচরণে সন্দেহ! শরীর খারাপের আড়ালে লুকিয়ে ছিল ভয়ঙ্কর তথ্য!

পকসো ধারায় মামলা, গ্রেফতার ৫ কিশোর

ওয়েবডেস্ক- খাস কলকাতা (Kolkata) শহরের বুকে নারকীয় ঘটনা! একই দিনে দুই নাবালিকার নির্যাতন (Abuse of minors) । একটি বাগুইআটি (Baguiati)  অপরটি কসবা (Kasba)  এলাকায়। কী হয়েছিল সেদিন?

বাগুইআটিতে এক ১১ বছরের স্কুলছাত্রীকে লাগাতার ধর্ষণ। এমনই অভিযোগ সামনে আসে। প্রথমে কিছুই বোঝা যায়নি। কিন্তু মেয়েটির আচরণে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। তার থেকেই সন্দেহ শুরু হতে শুরু হয় মায়ের। বিষয়টি বুঝতে পেরেই থানায় যান তিনি। রবিবার বাগুইআটি থানায় প্রতিবেশী পাঁচজন নাবালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেফতার করে পুলিশ।

ধৃতদের বিরুদ্ধে ন্যায় সংহিতার ধর্ষণ, অপরাধমূলক ভীতি প্রদর্শন পকসো ধারায় মামলা (POCSO Case) রুজু হয়েছে। ধৃতদের মেডিক্যাল পরীক্ষা করা সম্ভব হয়েছে। তবে এটি গণধর্ষের ঘটনা, নাকি একজনই জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তরা নাবালক হওয়ায় তাদের থানায় না রেখে সরকারি হোমে পাঠানো হয়েছে। সোমবার তাদের পেশ করা হয় বিধাননগর জুভেনাইল জাস্টিস বোর্ডে।

আরও পড়ুন-  বাসন্তীতে নাবালিকা পাচারের অভিযোগ, সিআইডি তদন্তের আবেদনে মামলা আদালতে

অপর ঘটনাটি কসবায়। এক নাবালিকাকে জোর করে বাড়িতে বাড়িতে নিয়ে ধর্ষণ। এই ঘটনাতেও জড়িত এক প্রতিবেশী। সেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আলিপুর আদালতে তোলা হয়, নিজেদের হেফাজতে নিয়েছে কসবা থানা।

[youtube-feed feed=1]
Read More

Latest News