HomeScrollবসন্তের আগেই আরিয়ানের জীবনের প্রেমের ছোঁয়া
Aryann Rikhia Relationship

বসন্তের আগেই আরিয়ানের জীবনের প্রেমের ছোঁয়া

প্রেম করছেন 'সন্তু', পোস্টে উসকে দিল প্রেমের জল্পনা

কলকাতা: প্রেমের জল্পনা উসকে দিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik)। স্টুডিয়ো পাড়ায় ফিসফাস শোনা যাচ্ছে বসন্তের আগেই, জীবনের প্রেমের রং লেগেছে আরিয়ান ভৌমিক ও রিখিয়া রায় চৌধুরীর (Rikhia Roychowdhury)। উল্লেখ্য, রিল থেকে রিয়েল লাইফ সঙ্গী হয়ে ওঠার ঘটনা নতুন নয়। এবার আরিয়ান ও রিখিয়ার রসায়নও তেমনই কিছু হচ্ছে বলে ধারণা সকলের।  একসঙ্গে জুটি হিসেবে ধরা দেওয়ার আগে একে অপরকে চেনেন স্কুলের গণ্ডি পেরোনর আগে। একই স্কুলেই পড়াশোনা দু’জনের। সাম্প্রতিককালে আরিয়ানের সঙ্গে প্রায় সব অনুষ্ঠানেই দেখা যায় রিখিয়াকে।

ধারাবাহিকের পর্দায় অভিনয় করতে করতে প্রেম হয় বহু নায়ক- নায়িকার। পর্দার জুটি, বাস্তবেও সম্পর্কে জড়ানোর উদাহরণ অতীতে অনেক রয়েছে। সান বাংলার ‘ভিডিও বৌমা’-তে একসঙ্গে কাজ করতেন তাঁরা। মেগাতে তাঁদের রসায়ন ছিল জমজমাট। তবে, স্টুডিওপাড়ার চর্চা, ব্যক্তিগত জীবনে এখন দুই অভিনেতার মন দেওয়া-নেওয়া চলছে। যদিও আরিয়ান বা রিখিয়া, দু’জনের কেউই প্রেমে সিলমোহর দেননি। ফিল্মি পার্টি, ছবির প্রিমিয়ার হোক কিংবা কোনও উৎসব একসঙ্গে দেখা যায় টলিপাড়ার চর্চিত এই নতুন ‘লাভ বার্ডসকে’। শিবরাত্রিতে সহ-অভিনেত্রী রিখিয়ার সঙ্গে একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নেন আরিয়ান। ওই পোস্টের কোনও ছবিতে তাঁদের দেখা যাচ্ছে আদরের পোষ্যদের নিয়ে হাসিমুখে ক্যামেরার দিকে তাকাতে। তো কখনও আবার দেখা যাচ্ছে দু’জনকে একসঙ্গে পুজো দিতে। এমনকী আরিয়ানের কপালে তিলক এঁকে দিতেও দেখা যায় রিখিয়াকে। যা কোনওভাবেই নজর এড়ায়নি নেটপাড়ার। ওই পোস্টের ক্যাপশনে আরিয়ান লিখেছেন, ‘আমি থেকে আমরা।’

আরও পড়ুন: অভিষেকে চুম্বন করে ভালও লেগেছিল জনের

 

View this post on Instagram

 

A post shared by Aryann (@aryannbhowmik)

[youtube-feed feed=1]
Read More

Latest News