Tuesday, February 17, 2026
HomeScrollবরফের মাঝে ছুটি কাটছে মিমির, দেখুন ছবি

বরফের মাঝে ছুটি কাটছে মিমির, দেখুন ছবি

কলকাতা: ‘শহর থেকে অনেক দূরে…’ মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty ) পোস্ট করা ছবি তেমন কথাই বলছে। শহর ছেড়ে সাদা বরফের মধ্যে পাড়ি দিয়েছেন মিমি। সোশ্যাল মিডিয়ায় সাদা বরফের মধ্যে ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। মাঝেমধ্যেই ছটি কাটাতে বেরিয়ে পড়েন মিমি। কখনও জঙ্গল তো কখনও ভ্যালির কোলে কখনও আবার বরফ ঢাকা সাদা পাহাড়ে সময় কাটাতে দেখা যায় নায়িকাকে।

আরও পড়ুন: পুরনো নস্ট্যালজিক নিয়ে ফিরল ক্যাকটাস!

সারা বছরের ব্যস্ততাকে সরিয়ে রেখে আপাতত পাহাড়েই সময় কাটাচ্ছেন নায়িকা। আর তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চোখ রাখলে দেখা যাচ্ছে, সাদা বরফে মোড়া পাহাড়ের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। প্রাণ ভরে উপভোগ করছেন পাহাড়ের সৌন্দর্য্য। ছবিতে দেখা গিয়েছে, সাদা বরফে শীতপোষাকে দাঁড়িয়ে রয়েছেন মিমি। গাছের পাতায় ঝুরো বরফ, রাস্তা ঢেকেছে বরফের চাদরে। মন ভালো করা তুষারাবৃত প্রান্তর। তার মাঝে চুটিয়ে প্রকৃতি উপভোগ করছেন। অভিনেত্রীকে বেজ রঙের জ্যাকেট মাথায় সাদা টুপি পড়ে দেখা গিয়েছে। রোদের নরম ছোঁয়া লেগেছে মিমির গালে। ক্যাপশনে লিখেছেন ‘সান কিস’। কলকাতায় পারদ চড়লেও মিমির এই পোস্টগুলি কিন্তু একমিনিটও আপনাকে ঠাণ্ডা মিস করতে দেবে না।

 

View this post on Instagram

 

A post shared by Mimi chakraborty (@mimichakraborty)

অন্য খবর দেখুন

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot