HomeScroll‘তোমাকে কাছে পাওয়ার অজুহাত’ ছেলেকে লেখা চিঠিতে ধরা রইল রাহুলের মনের কথা...
Rahul Arunodoy Banerjee

‘তোমাকে কাছে পাওয়ার অজুহাত’ ছেলেকে লেখা চিঠিতে ধরা রইল রাহুলের মনের কথা…

চিঠির প্রতিটি ছত্রে ছত্রে ফুটে উঠেছে এক স্নেহপরায়ণ বাবার মনের কথা

কলকাতা: সদ্য না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee)। তালসারিতে (Talsari) শুটিং করতে গিয়ে মর্মান্তিক পরিণতি ঘটেছে তাঁর। তাঁকে ঘিরে সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি আবেগঘন চিঠি ঘুরে বেড়াচ্ছে, যা নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে। চিঠিটি তাঁর ছেলে সহজের উদ্দেশে লেখা। যদিও চিঠির প্রেক্ষাপট নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে।

চিঠির শুরুতেই রাহুল লিখেছেন, ‘ফাদার্স ডে’-এর মতো বিশেষ দিন উদযাপনের অভ্যাস তাঁর আগে ছিল না। নিজেকে ‘বাংলা মিডিয়ামের মানুষ’ বলে উল্লেখ করে তিনি জানান, এই ধরনের দিন নিয়ে আগে খুব একটা ভাবতেন না। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে তাঁর দৃষ্টিভঙ্গি। সন্তানের সঙ্গে আরও কিছুটা সময় কাটানোর ইচ্ছাই তাঁকে এইসব দিন উদযাপনে আগ্রহী করে তুলেছে।

আরও পড়ুন: রাহুলের পুরনো লেখায় ‘ডুবে মৃত্যু’র সূত্র, মৃত্যুর আগেই কি জেনেছিলেন ভবিতব্য?

চিঠির প্রতিটি লাইনে ফুটে উঠেছে এক স্নেহপরায়ণ বাবার মনের কথা। সহজকে কাছে পাওয়ার ‘অজুহাত’ হিসেবেই তিনি এই বিশেষ দিনগুলিকে দেখতেন। এমন অকপট স্বীকারোক্তি চিঠিটিকে আরও মানবিক করে তুলেছে। ব্যস্ত পেশার ফাঁকেও সন্তানের প্রতি টান, তার সঙ্গে ছোট ছোট মুহূর্ত ভাগ করে নেওয়ার আকাঙ্ক্ষা, সবই ধরা পড়েছে সহজ অথচ গভীর ভাষায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই চিঠি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই বলছেন, একজন অভিনেতার আড়ালের মানুষটিকে চিনতে এই চিঠি এক গুরুত্বপূর্ণ দলিল। আবার কেউ কেউ মনে করছেন, এই লেখা শুধুই একজন বাবার নিঃশব্দ ভালবাসার প্রকাশ, যা যে কোনও সময়েই প্রাসঙ্গিক। চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও, তার আবেগ যে অগণিত পাঠকের হৃদয়ে নাড়া দিয়েছে, তা বলাই বাহুল্য।

[youtube-feed feed=1]
Read More

Latest News