Homeখেলাআজ বাংলাদেশকে হারালেই পদক নিশ্চিত ভারতের মেয়েদের
Asian Games 2026

আজ বাংলাদেশকে হারালেই পদক নিশ্চিত ভারতের মেয়েদের

টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর সিদ্ধান্তের মান রেখেছে স্মৃতি মন্ধানা এবং শেফালি বর্মার ওপেনিং জুটি

ওয়েব ডেস্ক: এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হয়েছে ভারতের মেয়েরা। এই ম্যাচ জিতলেই ফাইনালের টিকিট হাতে চলে আসবে, সুতরাং রুপো জয় নিশ্চিত হয়ে যাবে। আর ফাইনালে জিতলে তো সোনার পদক আসবে। তার আগে বাংলাদেশের মেয়েদের হারাতে হবে।

শুরুটা ভালোই হয়েছে ভারতের। টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর সিদ্ধান্তের মান রেখেছে স্মৃতি মন্ধানা এবং শেফালি বর্মার ওপেনিং জুটি। ষষ্ঠ ওভারের শেষ বলে মন্ধানা যখন আউট হলেন, ততক্ষণে ৭২ রান উঠে গিয়েছে। অর্থাৎ পাওয়ার প্লে-তে রান রেট ১২। এখান থেকে নিতান্ত অঘটন না হলে বড় রান করা উচিত ভারতের।

আরও পড়ুন: টসে জিতে ব্যাট ভারতের, সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ

কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল আয়োজক দেশ জাপান। রিচা ঘোষদের কাছে তারা স্রেফ উড়ে গিয়েছে। প্রথমে ব্যাট করে মাত্র ৫৭ রানে অল আউট হয়ে যায় জাপানের মেয়েরা। সেই রান মাত্র পাঁচ ওভারেই তুলে দেন স্মৃতি মন্ধানারা। ৯০ বল বাকি থাকতে ওই ম্যাচ জয় এখনও ভারতের জন্য রেকর্ড।

আগের এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারতের মেয়েরা। প্রত্যাশা তাই তার থেকে নীচে নামবে না। হরমনপ্রীত অ্যান্ড কোং ফের সোনার পদক নিয়ে দেশে ফিরবেন, তা-ই আশা করছে তামাম ভারতবাসী। ফিল্ডিং এবং মিডল অর্ডার ব্যাটিংয়ে একটু উন্নতি হলে সোনা না জেতার কোনও কারণ নেই।

[youtube-feed feed=1]
Read More

Latest News