HomeBig newsবাড়িতে ভয়াবহ আগুন, গুরুতর অগ্নিদগ্ধ বায়রন বিশ্বাস!
Bayron Biswas

বাড়িতে ভয়াবহ আগুন, গুরুতর অগ্নিদগ্ধ বায়রন বিশ্বাস!

সামশেরগঞ্জের বাড়িতে আগুন লাগার ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

ওয়েব ডেস্ক : শনিবার দুপুরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নিজের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতরভাবে অগ্নিদগ্ধ হলেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস (Bayron Biswas)। আগুন লাগার সময় বাড়িতেই ছিলেন তিনি। পরিবারের সদস্য ও স্থানীয়দের তৎপরতায় তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে খবর।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শনিবার সকালে আচমকাই সামশেরগঞ্জের বাড়িতে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই বাড়ির একাধিক অংশে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, বেলা সাড়ে ১১টা নাগাদ গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। বাড়ির ভিতর থেকে আর্তনাদের শব্দও শোনা যায় বলে স্থানীয়দের দাবি। জানা যাচ্ছে, অগ্নিকাণ্ডে গুরুতরভাবে দগ্ধ হন বায়রন বিশ্বাস।

আরও খবর :  পুজোর মরসুমে পুলিশকর্মীদের ছুটি কার্যত বন্ধ! ৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত জারি কড়া নির্দেশিকা

তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে অন্য কোনও কারণে আগুনের সূত্রপাত হয়েছিল কি না, সেটিও তদন্ত করে দেখছে প্রশাসন। পুলিশের পাশাপাশি দমকলেরর আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার কাজ চালাচ্ছেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News