HomeBig newsবঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা
Weather Update

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা

ঘন কালো মেঘের সঙ্গে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে ফের বাড়তে পারে দক্ষিণবঙ্গে বর্ষার দাপট।

ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ (Low Pressure)। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rain) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আবহাওয়াবিদদের নজর এখন বঙ্গোপসাগরের দিকে। থাইল্যান্ডের দিক থেকে আসা একটি ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগরে পৌঁছে নিম্নচাপে পরিণত হয়েছে। এর অভিমুখ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে। আমেরিকার জিএফএস মডেলে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হলেও ভারতের মৌসম ভবন আপাতত এটিকে শক্তিশালী নিম্নচাপ হিসেবেই পর্যবেক্ষণ করছে। সিস্টেমটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে সম্ভাব্য নাম হতে পারে ‘অর্ণব’।

আরও খবর : শালবনি জমি মামলায় সুমিতের জবানবন্দিতে অভিষেকের নাম!

সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা থাকলেও বুধবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির বড় কোনও সতর্কতা না থাকলেও আগামী বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তাই বলা চলে, ছুটির দিনে আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা আর বৃষ্টির এই আমেজ সাময়িক স্বস্তি দিলেও, বঙ্গোপসাগরের এই নতুন নিম্নচাপ বাড়িয়ে তুলছে আবহাওয়াবিদদের চিন্তা।

[youtube-feed feed=1]
Read More

Latest News