Monday, April 13, 2026
HomeScrollকাজল কালো চোখ, এলো চুলে আরাত্রিকা ঠির যেন 'মহানায়িকা'
Aratrika Maity

কাজল কালো চোখ, এলো চুলে আরাত্রিকা ঠির যেন ‘মহানায়িকা’

মেঘবালিকার গল্প হোক, শহরজুড়ে বৃষ্টি হোক... বলছে অভিনেত্রীর ছবি

কলকাতা: বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ আরাত্রিকা মাইতি (Aratrika Maity )। তবে অভিনয় ছাড়া আরও একটি কারণে অনুরাগীরা আরাত্রিকাকে পছন্দ করেন। সেটি হলো তাঁর ‘ভিন্টেজ’ লুক। বিশেষ তাঁর কাজল কালো দুটো চোখের চাহনিতে অনেকেই খুঁজে পান মহানায়িকার ঝলক। আর আবার ফের সেই লুকে তিনি ঝড় তুললেন সমাজমাধ্যমে নেটিজেনরা ভরে দিলেন ভালোবাসা আর প্রশংসায়।

মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ছবি পোস্ট করেন আরাত্রিকা। তাঁর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সম্প্রতি। সেই সব ছবি দেখে আবার নতুন করে নেটপাড়ায় ফের চর্চা শুরু হয়েছে।বৃহস্পতিবার অভিনেত্রী তাঁর বেশ কিছু ছবি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেন। সব ছবিগুলি ছিল সাদা-কালো। সুতির শাড়ি সঙ্গে খোলা চুলে নজর কাড়েন আরাত্রিকা। তবে সব থেকে বেশি যা সকলের নজর কেড়েছে তা হল নায়িকার কাজলটানা চোখ আর এক্সপ্রেশন। পরনে সুতির সাধারণ শাড়ির সঙ্গে খোলা চুলে নজর কাড়েন আরাত্রিকা। তবে সব থেকে বেশি যেটি সকলের মনে ধরেছে তা হলো নায়িকার কাজল-টানা চোখ আর এক্সপ্রেশন। যেন অবিকল মহানায়িকা। টানা টানা চোখের মায়া ভরা চাহনি। আবার কখনও আড় চোখে পিছনে ফিরে তাকিয়েছেন রহস্য ভরে।

আরও পড়ুন: ফের ছোটপর্দায় মিমি চক্রবর্তী

ছবিগুলি পোস্ট করে আরাত্রিকা ক্যাপশনে লিখেছেন তাঁর পছন্দের গানের দু’কলি। ‘মেঘ আসে এলো কেশে, ছুঁয়ে দিলেই সব চুপ। সেই মেঘবালিকার গল্প হোক, শহরজুড়ে বৃষ্টি হোক, রোদ্দুর হোক আজ শুধুই তার ডাকনাম…’। আর নায়িকার এই ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা ভালোবাসায় ভরে দিয়েছেন। আর ফের তুলনা টেনেছেন মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে। একজন অনুরাগী লেখেন, ‘এই যুগের সুচিত্রা সেন।’ আর একজন লেখেন, ‘তোমাকে একদম সুচিত্রা সেন লাগছে।’

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/