Sunday, July 12, 2026
HomeScrollদম মারো দম, দিল চিজ কি হ্যায় থেকে জারা সা ঝুম লু...
Asha Bhosle

দম মারো দম, দিল চিজ কি হ্যায় থেকে জারা সা ঝুম লু ম্যায়, আশার সেরা ১০ গান

দিদি লতার ছায়া থেকে বেরিয়ে নিজের অনন্য পরিচয় তৈরি করেছিলেন আশা

কলকাতা: রবিবার সকালে পঞ্চমের কাছে পাড়ি দিয়েছেন প্রিয় আশা। ৯২ বছর বয়সে থামল তারা পথচলা। বলিউডের (Bollywood) ইতিহাসে কিছু কণ্ঠ আছে, যাঁদের এড়িয়ে যাওয়া যায় না। যাঁদের কথা বারবার ফিরে ফিরে আসে। আশা ভোঁসলে (Asha Bhosle) সেই বিরল ব্যতিক্রম। তাঁর গান যেমন বহুরূপী, তেমনই তাঁর জীবনও এক অনবরত লড়াইয়ের কাহিনি। লতার একছত্র সাম্রাজ্য হারিয়ে গিয়েছেন বহু প্রতিভাবান শিল্পী।দিদি লতা মঙ্গেশকরের বিশাল ছায়া থেকে বেরিয়ে এসে নিজের অনন্য পরিচয় তৈরি করা খুব ছোটখাটো ব্যাপার নয়। হরে রাম হরে কৃষ্ণ ছবির ‘দম মারো দম’ থেকে শুরু করে ‘এক ম্যায় অর এক তু’…মতো গান তাঁর কন্ঠ অন্য মাত্রা পেয়েছিল। শুধুমাত্র তাঁর গলার দৌলতেই উতরে গিয়েছিল বহু গান।

বলিউড কাঁপানো আসার ১০ হিট গান

১) “পিয়া তু আব তো আজা” (Piya Tu Ab To Aaja) ১৯৬৬ সালের তিসরি মানজিল (Teesri Manzil )ছবির এই গানটি আশার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। আর.ডি. বর্মনের কম্পোজিশন আর হেলেনের ক্যাবারে ডান্স—দুটো মিলে গানটিকে আইকনিক করে তোলে। “Monica… Oh My Darling!” অংশটি আজও পপ কালচারের অংশ।

২) “দম মারো দম” – Dum Maro Dum১৯৭১ সালের Hare Rama Hare Krishna ছবির এই গানটি সেই সময়ের হিপি সংস্কৃতির প্রতীক হয়ে ওঠে। জিনাত আমানের পর্দার উপস্থিতি আর আশার কণ্ঠ মিলিয়ে গানটি হয়ে ওঠে এক প্রজন্মের বিদ্রোহের ভাষা।
২) ১৯৭১ সালের Hare Rama Hare Krishna ছবির “দম মারো দম” ( Dum Maro Dum) গানটি সেই সময়ের হিপি সংস্কৃতির প্রতীক হয়ে ওঠে। জিনাত আমানের পর্দার উপস্থিতি আর আশার কণ্ঠ মিলিয়ে গানটি হয়ে ওঠে এক প্রজন্মের বিদ্রোহের ভাষা।

৩) “ইন আঁখোঁ কি মস্তি” – In Aankhon Ki Masti: ১৯৮১ সালে Umrao Jaan ছবির এই গজলটি আশার কণ্ঠের এক অন্য মাত্রা তুলে ধরে। বিখ্যাত এই গজলটির আজও মানুষের মনে গেঁথে রয়েছে। ক্ল্যাসিক্যাল গানে তাঁর দখল কতদূর তা আশা বুঝিয়ে দিয়েছিলেন এই গজলের মাধ্যমে। উমরাও জান ছবির জন্য এই গজলটির সুর করেছিলেন খৈয়াম।

আরও পড়ুন: মাত্র ১০ বছর বয়সে মাইক্রোফোন হাতে প্রথম গান, সেদিন কী হয়েছিল আশা ভোঁসলের সঙ্গে?

৪) “চুরা লিয়া হ্যায় তুমনে” ( Chura Liya Hai Tumne) ১৯৭৩ সালে Yaadon Ki Baaraat ছবির এই গানটি প্রেমের এক চিরন্তন প্রকাশ। গিটার ইন্ট্রো আর মৃদু সুরে আশার কণ্ঠ গানটিকে করে তুলেছে সর্বকালের সেরা প্রেমের গান।

৫) খেল খেল মে, ছবির জন্য এক মে অর এক তু এই গানটি গেয়ছিলেন আশা ভোঁসলে ও কিশোর কুমার। ছবিতে ছিলেন ঋষি কাপুর ও নিতু সিং। গুশলান বাওরার লেখা গানে সুর করেছিলেন আর ডি বর্মন।

৬)১৯৮৭ সালে Ijaazat ছবির “মেরা কিছু সামান” (Mera Kuch Saaman) এই গানটি একেবারেই ভিন্ন ঘরানার—গান না, যেন কবিতা। আশার কণ্ঠে ভাঙা সম্পর্কের আবেগ গভীরভাবে ফুটে ওঠে। গুলজারের লেখা এই গানটির সুর করেছিলেন রাহুল দেব বর্মন। কালজয়ী এই গানের জন্য জাতীয় পুরস্কার পান আশা।

৭) “ইয়ে মেরা দিল” (Yeh Mera Dil) ডন ছবির এই গানটি হল কাঁপিয়েছে। হেলেনের নাচের সঙ্গে আশার কণ্ঠ গানটিকে করে তুলেছে বলিউডের অন্যতম সেরা আইটেম নাম্বার। সাসপেন্স আর গ্ল্যামারের এক দুর্দান্ত মিশেল।

৮) “দিল চিজ কি হ্যায়” ( Dil Cheez Kya Hai) উমরাও জান ( Umrao Jaan)-এর আরেকটি বিখ্যাত গজল। নবাবি পরিবেশ, সূক্ষ্ম অভিব্যক্তি আর ক্লাসিক্যাল সুর—সব মিলিয়ে এই গানটি আশার গায়কির শিখর।

৯) “ও হাসিনা জুলফোঁ ওয়ালি” – O Haseena Zulfon Wali: Teesri Manzil (1966) -এর এই গানটি এনার্জিতে ভরপুর। শ্যাম্মি কাপুরের নাচ আর দ্রুত তালের সুরে আশা ভোঁসলের কণ্ঠ একেবারে প্রাণবন্ত হয়ে ওঠে।

১০) আশা ভোঁসলে দেখিয়ে দিয়েছেন বয়স কোনও বিষয় নয়, তিনিও পারেন আধুনিক বলিউডের সঙ্গে মানিয়ে চলতে। ১৯৯৫ সালে শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবির জন্য অভিজিত্র সঙ্গে গানটি গিয়েছিলেন আশা। এবং তা সুপারহিট হয় যায়।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto