Saturday, April 11, 2026
HomeScroll৯০০ পর্ব... শেষ হচ্ছে ‘ফুলকি’
Bengali Serial Phulki

৯০০ পর্ব… শেষ হচ্ছে ‘ফুলকি’

টিআরপি-তে ভালো জায়গায় থেকেও শেষ হতে চলেছে ‘ফুলকি’

কলকাতা: শেষ হল ‘ফুলকি’। ৯০০ পর্বে শেষ হল পথচলা। জার্নি শুরু হয়েছিল ২০২৩ সালে। প্রায় আড়াই বছরের পথচলা শেষ ‘ফুলকি’র (Bengali Serial Phulki)। মন খারাপের মাস! দিন দুয়েক আগে শেষ শুটিং হয়ে গিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের। শেষ দিনে কেঁদে ফেলেছিলেন কলাকুশলীরা। এবার শেষ হল ‘ফুলকি’। ধারাবাহিকটির পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস। এর আগে ‘মিঠাই’ ধারাবাহিকেরও পরিচালক ছিলেন টলিপাড়ার ‘রাজেনদা’। ধারাবাহিকের নায়িকা দিব্যানী মণ্ডলের কেরিয়ার কিন্তু এগিয়ে চলেছে। সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবির অফার ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন তিনি। চলছে তার প্রস্তুতি পর্ব।

প্রায় আড়াই বছর ধরে চলেছিল ধারাবাহিকটি। কাটা হল কেক। চোখের জলে মিশল আবেগ। হাজির ছিল গোটা টিম। অবশেষে শেষ হল পথচলা। অন্যান্য চরিত্রের পাশাপাশি অভিনেতা সুদীপ সরকারকে একেবারে অন্যরূপে দেখা গিয়েছিল। রুদ্ররূপ সান্যাল চরিত্রটি তাই তাঁর জীবনের সঙ্গে জড়িয়ে থাকবে আজীবন। ধারাবাহিক শেষ হতেই তাই খানিক আবেগপ্রবণ সুদীপ। নিজের শেষ চিত্রনাট্য ও শেষ লুক সেটের আবেগঘন মুহূর্ত শেয়ার করে অভিনেতা লেখেন, ‘রুদ্ররূপ সান্যাল চরিত্রের বিদায়। এই চরিত্রে অভিনয় করাটা আমার জন্য অত্যন্ত সম্মানের ছিল। অন্যদিকে টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে বছরের শেষে নাকি শেষ হয়ে যেতে পারে আর এক মেগা ‘জগদ্ধাত্রী’। ওই ধারাবাহিকের নায়িকা অঙ্কিতা মল্লিকও বড় পর্দায় ব্রেক পেয়েছেন।

আরও পড়ুন: ভক্তিরসে মজে শুভশ্রী, ইয়ালিনির জন্মদিনে নাচলেন হরিনাম সংকীর্তনে

অন্য খবর দেখুন

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto