ওয়েব ডেস্ক: বলিউডে (Bollywood) যত কমেডি সিনেমার সিরিজ মুক্তি পেয়েছে, ‘গোলমাল’ (Golmaal: Fun Unlimited) তাদের মধ্যে অন্যতম। ইতিমধ্যে এই সিরিজের চারটি সিনেমা দর্শকদের দমফাটা হাসির কারণ হয়ে ভরিয়েছে প্রেক্ষাগৃহ। এবার পালা রোহিত শেট্টির (Rohit Shetty) পঞ্চম বাণের। ইতিমধ্যে বলি দুনিয়ার বিখ্যাত এই পরিচালক জানিয়ে দিয়েছেন যে, খুব শিগগিরই ‘গোলমাল-৫’ (Golmaal 5) ছবির শুটিংয়ের কাজ শুরু হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে, কবে মুক্তি পেতে পারে কমেডি সিরিজের এই নতুন ছবিটি? কে কে অভিনয় করছেন গোলমালের পঞ্চম সিক্যুয়েলে? চলুন দেখে নেওয়া যাক।
শনিবার নিজের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে করে আসন্ন এই সিনেমার বিষয়ে ঘোষণা করেন রোহিত শেট্টি। সেই পোস্টে তিনি লেখেন, প্রায় ২০ বছর আগে মুক্তি পাওয়া প্রথম ‘গোলমাল’ তাঁর জীবন বদলে দিয়েছিল। সেই সাফল্যের কৃতিত্ব তিনি দিয়েছেন দর্শকদেরই। গত দুই দশকে দর্শকদের হাসানোর চেষ্টা করেছেন তাঁরা, কখনও সফল হয়েছেন, কখনও হতাশাও দিয়েছেন—তবে সবসময়ই সততার সঙ্গে কাজ করেছেন বলে জানান পরিচালক। সেই যাত্রা এবার নতুন করে শুরু করতে চলেছেন তাঁরা ‘গোলমাল-৫’-এর মাধ্যমে।
আরও পড়ুন: আলাদা হয়েছে পথ, ‘রাজনীতি ২’-এর সুবাদে ফের পর্দায় রণবীর-ক্যাটরিনা?
পরিচালকের প্রকাশিত প্রোমো ভিডিওতে দেখা যায়, আসন্ন এই ছবিতে দেখা যেতে পারে অজয় দেবগন (Ajay Devgn), আরশাদ ওয়ারসি (Arshad Warsi), শ্রেয়স তলপড়ে (Shreyas Talpade), কুণাল খেমু (Kunal Kemmu) এবং তুষার কাপুরকে (Tusshar Kapoor)। এছাড়াও ‘গোলমাল’-এর এই সিক্যুয়েলে কামব্যাক করতে চলেছেন শরমন জোশি (Sharman Joshi)। তবে আসন্ন এই ছবির সবথী বড় চমক যে হতে চলেছে অক্ষয় কুমার (Akshay Kumar), তা বোঝা গিয়েছে ছবির একঝলক দেখেই।
View this post on Instagram
দেখুন আরও খবর:







