Friday, May 1, 2026
HomeScrollছত্তিশগড়ে মাও ডেরায় আইইডি বিস্ফোরণ, শহিদ সুকমার পুলিশ কর্তা

ছত্তিশগড়ে মাও ডেরায় আইইডি বিস্ফোরণ, শহিদ সুকমার পুলিশ কর্তা

ওয়েবডেস্ক- ছত্তিশগড়ে (Chhattisgarh) ফের মাওবাদীদের বাড়বাড়ন্ত! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ২০২৬ সালের মধ্যেই মাওবাদী মুক্ত দেশ গড়ার আহ্বানকে উড়িয়ে দিয়ে ফের বাড়ল মাও আতঙ্ক। মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে (IED blast) শহিদ হলেন ছত্তিশগড়ের সুকমার (Sukma) অতিরিক্ত পুলিশ সুপার (Additional superintendent of police)  আকাশ রাও গিরিপুঞ্জ ( ASP Akash Rao Giripunje) ।

টহলদারির সময় এই বোমায় পা লেগেই মৃত্যু হয়েছে তার। বিস্ফোরণে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকালালীন সোমবার মৃত্যু হয়েছে আকাশের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে আরও তিন পুলিশ কর্মীর।

রবিবার কোন্টা-এরাবোর সড়কের কাছে দোন্দ্রা এলাকায় টহল দিচ্ছিলেন চার পুলিশকর্মী। এএসপি আকাশ রাও গিরিপুঞ্জ ছাড়াও দলে ছিলেন কোন্টার এসডিওপি, কোন্টা থানার স্টেশন হাউস অফিসার-সহ আরও তিন পুলিশকর্মী। তখনই এই বিস্ফোরণে ঘটে। মঙ্গলবার দেশজুড়ে ভার‍ত বন্ধ ডেকেছে মাওবাদীরা। তার আগেই টহল দিচ্ছিলেন তারা। আহতের দ্রুত উদ্ধার করে কোন্টা হাসপাতালে ভর্তি করা হয়। আকাশের অবস্থা অবনতির দিকে যাওয়ায় তাঁকে রায়পুরে স্থানান্তরের কথা ভাবা হচ্ছিল, তার আগে মারা যান তিনি। সুকমার পুলিশ সুপার কিরণ চবন আকাশের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন- ২০২৬-এ বাংলা আর তামিলনাড়ুতে সরকার হবে বিজেপির, ফের আস্ফালন অমিত শাহের

প্রসঙ্গত, মাও দমনে  জোর কদমে অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। অভিযানে নেমেই একের পর এক সাফল্য মেলে বাহিনীর। গত ২৭ মে সুকমায় মাওবাদীদের ১ নম্বর ব্যাটালিয়নের চার সদস্য-সহ মোট ১৮ জন আত্মসমর্পণ করেন। বীজাপুরের গত তিন দিন ধরে চলা যৌথ বাহিনীর অভিযানে সাত মাওবাদীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন সিপিআই (মাওবাদী)-র দুই শীর্ষনেতা কেন্দ্রীয় কমিটির নেতা সুধাকর এবং তেলঙ্গানা রাজ্য কমিটির নেতা ভাস্কর। গোয়েন্দা সূত্রে খবর, বর্তমানে ছত্তিশগড় তেলঙ্গানা সীমান্তবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওদের শক্ত ঘাঁটি। ওই এলাকা থেকে মাওবাদীর সম্পূর্ণ উপড়ে ফেলতে প্রায় তিন হাজার আধাসেনা নামানো হয়েছে।

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188