Tuesday, July 7, 2026
HomeScrollসাবেক সাজের কঙ্গনা, গলায় মঙ্গলসূত্র, বিয়ে করলেন অভিনেত্রী?
Kangana Ranaut

সাবেক সাজের কঙ্গনা, গলায় মঙ্গলসূত্র, বিয়ে করলেন অভিনেত্রী?

চুপিসারে বিয়ে সারলেন কঙ্গনা? ভাইরাল ভিডিও

ওয়েব ডেস্ক: সিঁথিতে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র! ক্যামেরা দেখে তড়িঘড়ি উঠলেন গাড়িতে। গোপনে বিয়ে করলেন রঙ্গনা…? সেই প্রশ্ন ঘুরছে বলিপাড়াতে। কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) আর চর্চা-বিতর্ক, শব্দদুটি যেন একে অপরের পরিপূরক। এবার রাজনীতি নয়, সম্পূর্ণ অন্য একটি কারণে নেটপাড়ায় ঝড় তুলেছেন তিনি। সম্প্রতি সোশাল মিডিয়ায় তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ নেটিজেনদের। ভিডিয়োতে দেখা যাচ্ছে, কঙ্গনার সিঁথিতে জ্বলজ্বল করছে লাল সিঁদুর, গলায় মঙ্গলসূত্র…

এ দিকে কঙ্গনার প্রেমজীবন নিয়ে মাঝেমধ্যেই গুঞ্জন শোনা যায়। তা ছাড়া অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তাঁর সম্পর্কও বহুল আলোচিত। সম্প্রতি সাংসদ চিরাগ পাসোয়ানের সঙ্গে বারকয়েক সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে। যদিও সে সব নস্যাৎ করেছেন কঙ্গনা। এবার অভিনেত্রীর লুক দেখে চমক উঠেছে নেটপাড়া। ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে, কঙ্গনাকে দেখা গেল একেবারে সাদামাঠা বেশে। পরনে সালোয়ার স্যুট, হাতে চুরি, কপালে টিপ, চোখে রোদচশমা আর গলায় মঙ্গলসূত্র। চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী? জোর চর্চা নেটভুবনে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে কঙ্গনার বিয়ে নিয়ে জল্পনা শুরু। বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সকলের নজর কেড়েছে কঙ্গনার মঙ্গলসূত্র। নিরাপত্তারক্ষীদের সঙ্গে আবাসন থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়েন অভিনেত্রী।

আরও পড়ুন:সামনে এল মিমি চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজ ‘কুইনস’-এর লুক

আর এই লুকে দেখেই অভিনেত্রীর বিয়ে জল্পনা তুঙ্গে, তবে কি সত্যিই চুপিসারে বিয়েটা সেরে ফেললেন অভিনেত্রী? মুহূর্তটি ক্যামেরাবন্দি হতেই সমাজমাধ্যমে প্রশ্নের বন্যা বয়ে গিয়েছে। কেউ অবাক হয়ে লিখছেন, “কখনও ভাবিনি কাউকে না জানিয়ে এভাবে হঠাৎ বিয়ে করবেন!” আবার কারও প্রশ্ন, “কার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন?” একাংশ আবার অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে বলেছেন, “যদি বিয়ে করেও থাকেন, তাতে দোষের কী!তবে জল্পনার আগুনে জল ঢালতে খুব বেশি সময় লাগেনি। জানা গিয়েছে, এই মুহূর্তে সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘তনু ওয়েডস মনু ৩’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com