Thursday, June 18, 2026
HomeScrollসামনে এল মিমি চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজ ‘কুইনস’-এর লুক
Mimi Chakraborty

সামনে এল মিমি চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজ ‘কুইনস’-এর লুক

'সরকার'-এর বিরুদ্ধে লড়াইয়ে নামছেন মিমি চক্রবর্তী!

কলকাতা: সামনে এল মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) নতুন ওয়েব সিরিজ (Web Series) ‘কুইনস’ (Queens First Look)এর লুক। প্রথম ঝলকেই দেখা যাচ্ছে, মিমির চরিত্রের বিভিন্ন লুক। কখনও বিয়ের আগে, গায়ে হলুদের সাজে। কখনও নববধূর সাজে। চার নারীর জীবন কী ভাবে এক মুহূর্তে বদলে যায়, সেই গল্পই উঠে আসবে সিরিজে। এবার ভূমিকাটা একটু অন্য রকম। আগামী ১২ জুন হইচই-এ মুক্তি পাচ্ছে এই সিরিজ। এর আগে নির্ঝর মিত্রের পরিচালনায় মিমি কাজ করেছিলেন ‘ডাইনি’ ওয়েব সিরিজে।

উত্তরবঙ্গের রাজনীতি, অপরাধ এবং পারিবারিক প্রতিশোধকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন বাংলা সিরিজ় ‘কুইন্স’। এবার মিমির পাশাপাশি ওয়েব সিরিজে থাকবেন জয়দীপ মুখোপাধ্যায়, পায়েল দে, অর্ণ মুখোপাধ্যায়, দুর্বার শর্মা।গল্পের শুরু উত্তরবঙ্গের এক বিয়ের অনুষ্ঠান থেকে। সেখানেই আচমকা হামলা চালায় একদল সশস্ত্র দুষ্কৃতী। সরকার পরিবারের বাবা এবং তার তিন ছেলেকে সবার সামনে গুলি করে খুন করা হয়। মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে পুরো পরিবার। পিছনে থেকে যায় চার নারী— মীরা, সাবিত্রী, ঝুমা এবং পলি। স্বামীদের হারানোর পর তারা বুঝতে পারে, এই হত্যাকাণ্ড কোনও সাধারণ শত্রুতার ফল নয়। এর পিছনে রয়েছে বড় অপরাধচক্র এবং বহুদিনের লড়াই।

আরও পড়ুন: বন্ধ হোক ঘোমটা প্রথা! ‘কান’-এর মঞ্চ থেকে মোদিকে বিরাট বার্তা অভিনেত্রীর

মিমি চক্রবর্তী বলছেন, ‘মীরা চরিত্রটার এতগুলো স্তর রয়েছে, এত স্তরের চরিত্রে আমি খুব কমই অভিনয় করেছি। ”মীরা আমার অভিনীত সবচেয়ে আবেগতাড়িত চরিত্র। সে শোকাহত আবার একই সঙ্গে যে কোনও মূল্যে বেঁচে থাকার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। এই গল্পে আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে চার নারীর শক্তি এবং এমন এক পৃথিবীতে নিজেদের ক্ষমতা পুনরুদ্ধারের লড়াই, যা তাদের ভেঙে দেওয়ার জন্যই তৈরি।পরিচালক বলছেন, ‘এই গল্পে তুলে ধরা হয়েছে কিছু নারীর লড়াইয়ের কথা আর পাশাপাশি তুলে ধরা হয়েছে, একটা শক্তিশালী সিস্টেমের সঙ্গে অসম রেশারেশির কথা। যখন একেবারে দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন একেবারে শক্তিহীনরাও ঘুরে দাঁড়ায়।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO