Tuesday, June 9, 2026
HomeScrollবন্ধ হোক ঘোমটা প্রথা! ‘কান’-এর মঞ্চ থেকে মোদিকে বিরাট বার্তা অভিনেত্রীর
Cannes Film Festival

বন্ধ হোক ঘোমটা প্রথা! ‘কান’-এর মঞ্চ থেকে মোদিকে বিরাট বার্তা অভিনেত্রীর

লাল লেহেঙ্গা, সোনালি সুতোয় কারুকাজ এবং মাথায় গেরুয়া পদ্মফুলের নকশা করা ঘোমটা মাথায় কান চলচিত্র উৎসবে দেখা গেল রুচি গুজ্জরকে

ওয়েব ডেস্ক: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘কান’-এর (Cannes Film Festival) লাল গালিচায় এবার অভিনব প্রতিবাদের বার্তা তুলে ধরলেন অভিনেত্রী রুচি গুজ্জর (Ruchi Gujjar)। ফ্যাশনের (Fashion) ঝলকানির মধ্যেও সমাজের এক প্রাচীন প্রথার বিরুদ্ধে সরব হয়ে নজর কাড়লেন তিনি। কান মঞ্চে রুচির সাজের মূল আকর্ষণ ছিল একমাথা ঘোমটা (Ghunghot)। লাল লেহেঙ্গা, সোনালি সুতোয় কারুকাজ এবং গেরুয়া পদ্মফুলের নকশা করা ঘোমটার মাধ্যমে তিনি তুলে ধরলেন ‘ঘোমটা প্রথা’ নিয়ে প্রতিবাদের বার্তা। অভিনেত্রীর কথায়, “আমার ঘোমটাকে নিস্তব্ধতা বলে ভাববেন না, এটা প্রতিবাদ। ঘোমটা মুক্ত হোক সমাজ।”

রুচি জানান, দেশের বহু অঞ্চলে এখনও নারীদের উপর জোর করে ঘোমটা চাপিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে। বিশেষ করে রাজস্থান, হরিয়ানা, বিহার ও উত্তরপ্রদেশের বহু এলাকায় এই প্রথা এখনও বহাল। সেই সমস্ত নারীদের কণ্ঠস্বর হয়েই তিনি কান চলচ্চিত্র উৎসবের মতো আন্তর্জাতিক মঞ্চে এই বার্তা তুলে ধরতে চেয়েছেন। অভিনেত্রীর দাবি, ঘোমটা কখনওই নারীর পরিচয়ের প্রতীক হতে পারে না। সমাজে নারীদের সমান স্বাধীনতা, সম্মান ও সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। এই প্রসঙ্গে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছেও আবেদন জানিয়েছেন। তাঁর আশা, বলপূর্বক ঘোমটা প্রথার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে।

আরও পড়ুন: মিরর সেলফিতে সিক্স প্যাক, ৩০ বছর পরও সুঠাম দেহ টোটার… ছবি না দেখনেই মিস

উল্লেখ্য, গত বছরও কান চলচ্চিত্র উৎসবে নিজের পোশাকে বিশেষ বার্তা দিয়েছিলেন রুচি। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিযুক্ত গলার হার পরে আলোচনায় এসেছিলেন তিনি। এবারের সাজেও পদ্মফুলের নকশা বিশেষভাবে নজর কেড়েছে। এ প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্য, পদ্ম তাঁর বিশ্বাস ও ইতিবাচক পরিবর্তনের প্রতীক। রাজস্থানের মেহরা গুজরওয়াস খেত্রি গ্রামের গুজ্জর পরিবারে জন্ম রুচির। তাঁর বাবা সশস্ত্র বাহিনীতে কর্মরত। জয়পুরের মহারানী কলেজ থেকে স্নাতক হওয়ার পর বলিউডে নিজের কেরিয়ার শুরু করেন তিনি। ‘জব তু মেরি না রহি’, ‘হেলি মে চোর’ এবং ‘এক লড়কি’-র মতো একাধিক মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন রুচি। এবার কান মঞ্চে ফ্যাশনের মাধ্যমে সামাজিক বার্তা তুলে ধরে নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এলেন রাজস্থানের এই অভিনেত্রী।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d