Friday, June 12, 2026
HomeScrollহাঁসফাঁস গরম দক্ষিণবঙ্গে, জ্বলবে কলকাতা সহ পশ্চিমের একাধিক জেলা
West Bengal Weather

হাঁসফাঁস গরম দক্ষিণবঙ্গে, জ্বলবে কলকাতা সহ পশ্চিমের একাধিক জেলা

দুর্যোগের পূর্বাভাস উত্তরে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে পাহাড়ি জেলা

কলকাতা: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থানরত ঘূর্ণাবর্ত সঙ্গে ত্রিফলা অক্ষরেখার প্রভাবে রাজ্যে প্রবেশ করছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। যার জেরে উত্তরবঙ্গে (Rain and Thunderstorm Forecast in North Bengal ) জারি ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Rain and Thunderstorm Forecast) পূর্বাভাস। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলেও, পশ্চিমের জেলাগুলিতে হাঁসফাঁস গরম, দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরমে নাভিশ্বাস উঠছে মানুষের। জ্যৈষ্ঠের উত্তাপে হাঁসফাঁস দশা কলকাতায়। বৃষ্টি নেই। দিনে রোদের প্রচণ্ড তাপে রাস্তায় বেরোনো দুষ্কর হয়ে উঠেছে।

আলিপুর আবহাওয়া দফতর এর জবাবে খুব একটা আশার কথা শোনাতে পারছে না। কলকাতায় আপাতত ঝড়বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। দু’-এক জায়গায় অতি সামান্য কয়েক পশলা বৃষ্টি হলেও হতে পারে। যদি এতে গরম কমবে না। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতার (Kolkata Heatwave) পাশাপাশি আলাদা করে সতর্কতা নেই হুগলি, হাওড়াতেও। চরম গরম এবং গরম জনিত অস্বস্তি বজায় থাকছে দক্ষিণবঙ্গে সর্বত্র। তবে তাপমাত্রা পারদ বেশি থাকবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। দক্ষিণবঙ্গ বিক্ষিপ্ত হল বৃষ্টি বজায় থাকবে সর্বত্র। তবে বৃষ্টির কমলা সতর্কতা জারি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমানের।দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি বজায় থাকবে আগামী ২৭ তারিখ পর্যন্ত। তারই মধ্যে 26 তারিখ ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর কার্যত বর্ষার বৃষ্টি শুরু হবে কেরালমে। আগামী সপ্তাহ থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরুর ইঙ্গিত মিলেছে বঙ্গে।

আরও পড়ুন:ধেয়ে আসছে দুর্যোগ! বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, কবে কমবে গরম?

আগামী মঙ্গলবার পর্যন্ত চরম গরম এবং অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে রয়েছে। তবে দক্ষিণবঙ্গের অন্যত্র ঝড়বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এর মধ্যে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে শুক্রবার। বৃষ্টি হলেও গরমের অস্বস্তি থাকবে। উত্তর ২৪ পরগনায় আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী বুধবার এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ হতে পারে।

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পংও কোচবিহারে। মালদা ও দুই দিনাজপুর এর ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা। আগামী ২৫ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের এই ভারী বৃষ্টি বজায় থাকার পূর্বভাস।। এ ছাড়া, উত্তরের সমস্ত জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জলপাইগুড়িতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত টানা ভারী বৃষ্টি চলবে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার থেকে বৃষ্টি কমলেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে চলবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d