Friday, June 12, 2026
HomeBig newsসোনা পাপু মামলায় শহরজুড়ে ইডি হানা! শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়িতেও তল্লাশি
ED Raid In Kolkata

সোনা পাপু মামলায় শহরজুড়ে ইডি হানা! শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়িতেও তল্লাশি

কসবা, চক্রবেড়িয়া এবং রয়েড স্ট্রিট-সহ শহরের বিভিন্ন এলাকায় একযোগে তল্লাশি ইডি আধিকারিকদের

কলকাতা: জমি দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় অভিযান (Raid) শুরু করল ইডি (ED)। কসবা, চক্রবেড়িয়া এবং রয়েড স্ট্রিট-সহ শহরের বিভিন্ন এলাকায় একযোগে তল্লাশি চালান ইডির আধিকারিকরা। একই সঙ্গে মুর্শিদাবাদের কান্দিতে প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের (Shantanu Sinha Biswas) পৈত্রিক বাড়িতেও অভিযান চালানো হচ্ছে বলে খবর। সূত্রের খবর, জমি দখল, বেআইনি নির্মাণ এবং আর্থিক তছরুপ সংক্রান্ত মামলায় গ্রেফতার হওয়া সোনা পাপ্পু (Sona Pappu) ও তাঁর ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই শুক্রবারের এই অভিযান।

এদিন সকালেই ভবানীপুরের চক্রবেড়িয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে সকালেই পৌঁছে যান ইডির আধিকারিকরা। তদন্তকারীদের দাবি, ওই ব্যবসায়ী সোনা পাপ্পুর ঘনিষ্ঠ। জোর করে জমি দখল এবং বেআইনি আর্থিক লেনদেনে তাঁর কোনও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দীর্ঘক্ষণ ধরে বাড়ির ভিতরে নথিপত্র পরীক্ষা করেন আধিকারিকরা। অন্যদিকে রয়েড স্ট্রিটের একটি হোটেলেও হানা দেয় ইডি। হোটেলের ম্যানেজারের সঙ্গে কথা বলে শুরু হয় তল্লাশি। হোটেলের মালিককে ডেকে পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ওই হোটেল কোনও বেআইনি আর্থিক লেনদেন বা জমি দুর্নীতির সঙ্গে যুক্ত কি না।

আরও পড়ুন: ধেয়ে আসছে দুর্যোগ! বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, কবে কমবে গরম?

এর মাঝে কসবায় এক পুলিশকর্মীর বাড়িতেও অভিযান চালান ইডি আধিকারিকরা। সূত্রের খবর, ওই পুলিশকর্মী প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ। জমি দুর্নীতির ঘটনায় তাঁর কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। শহরের পাশাপাশি মুর্শিদাবাদের কান্দিতেও অভিযান চালাচ্ছে ইডি। কান্দি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে শান্তনু সিনহা বিশ্বাসের পৈত্রিক বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। জানা গিয়েছে, বাড়িটিতে গত প্রায় সাত দিন ধরে তালা ঝুলছিল। প্রায় দু’ঘণ্টা অপেক্ষার পর তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন ইডির আধিকারিকরা। বর্তমানে সেখানে তল্লাশি চলছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d