Sunday, June 14, 2026
HomeScrollমুক্তি পেল মিঠুন-পুত্রের ছবি ‘আখরি সওয়াল’
Aakhri Sawal

মুক্তি পেল মিঠুন-পুত্রের ছবি ‘আখরি সওয়াল’

‘টলিউডের ব্যান কালচার থাকবে না, ছবির প্রচারে এসে বললেন মিঠুন

কলকাতা: ১৫ মে মুক্তি পেল সঞ্জয় দত্তর ‘আখরি সওয়াল’ (Aakhri Sawal)। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিঠুন পুত্র নমশি চক্রবর্তী (Namashi Chakraborty), সমিরা রেডি, ত্রিধা চৌধুরী সহ আরও অনেকে। মিঠুন চক্রবর্তীকে বাংলায় পালাবদলের অন্যতম কান্ডারী বললেও অত্যুক্তি হয় না। নির্বাচনের আগে বিজেপি শিবিরের হয়ে লাগাতার প্রচার চালিয়ে গিয়েছেন। রাজ্যে পালা বদলের পর বিজেপি সরকার গঠন করেছে। এরপরই নিজের ছেলে নমোশি চক্রবর্তীর ছবি ‘আখরি সওয়াল’ এর প্রচারে মিঠুন চক্রবর্তী ( Mithun Chakraborty)। এই ছবির সাংবাদিক বৈঠকে বৃহস্পতিবার শহরের এক হোটেলে হাজির হয়েছিলেন মিঠুন চক্রবর্তী সহ ছবির গোটা টিমহাজির ছিল।

নিজের শহরে ছেলের পাশে বসে আবেগী মহাগুরু। ছোট ছেলে নমোশির ‘আখরি সওয়াল’ মুক্তি নিয়ে ছেলের প্রশংসায় পঞ্চমুখ ‘ডিস্কো ডান্সার’। পুত্র নমোশির ভূয়সী প্রশংসা করেন মিঠুন চক্রবর্তী। মিঠুনের বক্তব্য, ‘এই ছবির বিষয়ও যথেষ্ট সাহসী। দেখবেন আপনারা।ও সম্পূর্ণ নিজের চেষ্টায় এই জায়গায় এসেছে। আমি ওকে বিন্দুমাত্র সাহায্য করিনি। ছেলের অভিনয় দেখে বাবা হিসেবে আমি গর্বিত।’ নমোশি বলেন, ‘আখরি সওয়াল’ ছবি সবথেকে গুরুত্বপূর্ণ কারণ “এই ছবি বলে প্রশ্ন করার অধিকার সকলের আছে৷ তেমনই শোনার এবং উত্তরও দেওয়ার অধিকার সকলের আছে৷ আমার অভিনীত চরিত্রটিও প্রশ্ন করে। ভারতীয় হিসাবে এই ছবি দেখতে দেখতে গর্ববোধ করবেন।” নমোশি বলেন, “সত্য সবসময় মেনে নেওয়া যায় না সহজে। এই ছবিতেও তেমন হয়েছে৷

আরও পড়ুন: ফিরলেন অনির্বাণ ‘দেশু ৭’-এর শুটিং শুরু দেবের

উল্লেখ্য, নির্দিষ্ট দিনে ট্রেলার মুক্তির জন্য প্রথমে সেন্সরের অনুমোদন মেলেনি। ‘আখরি সওয়াল’-এর প্রচারে উঠে এসেছে সেই ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ঘটনাও। ছবিতে শুধু আমার ছেলে নয় আমিও ছিলাম। আমার দীর্ঘ কেরিয়ারে এরকম ঘটনা আগেকখনও হয়নি। এই জন্য আমি ব্যথিত। স্বাধীনতার আগের একটি ঘটনাকে কোন যুক্তিতে পলিটিক্যাল হিসেবে দাগিয়ে দিয়ে আটকে দেওয়া যায়, তা আমি বুঝিনি।’মিঠুন বলেন, ‘সব সময় হিন্দু-মুসলিম বলে ছবি মুক্তি আটকে দেওয়া হয়েছে। হিন্দু-মুসলিমের উর্ধ্বেও তো সত্যি রয়েছে।’ ব্যান কালচার এবং পূর্বতন তৃণমূল সরকারকেও কটাক্ষ করতে ছাড়ননি মিঠুন। তাঁর সংযোজন, ‘টলিউডের সমস্যা সমাধান নিয়ে কিছু বলতে পারব না। তবে সমস্যার সমাধান হবে। ব্যান কালচার থাকবে না।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d