Tuesday, June 30, 2026
HomeScrollভোজশালার বিতর্কিত অংশ কি আদতে মন্দির? বিরাট রায় দিয়ে জানিয়ে দিল হাইকোর্ট
Bhojshala Controversy

ভোজশালার বিতর্কিত অংশ কি আদতে মন্দির? বিরাট রায় দিয়ে জানিয়ে দিল হাইকোর্ট

কেন দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রে মধ্যপ্রদেশের এই হাজার বছর প্রাচীন ভোজশালা? দেখে নিন

ওয়েব ডেস্ক: শেষ হল দীর্ঘদিনের বিতর্ক। এবার ধার জেলার ভোজশালা (Bhojshala Controversy) চত্বরের বিতর্কিত অংশকে মন্দির বলে ঘোষণা করল মধ্যপ্রদেশ হাইকোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার সে রাজ্যের সর্বোচ্চ আদালতের বিচারপতি বিজয়কুমার শুক্ল এবং বিচারপতি অলোক অবস্থীর ডিভিশন বেঞ্চ এই ঐতিহাসিক রায় দেয়। একই সঙ্গে মুসলিম পক্ষকে অন্যত্র উপাসনার জন্য রাজ্য সরকারের কাছে বিকল্প জমি বা স্থান চাওয়ার পরামর্শও দিয়েছে আদালত।

মধ্যপ্রদেশের ধার শহরে অবস্থিত প্রায় হাজার বছরের পুরানো ভোজশালা দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রে রয়েছে। হিন্দু সংগঠনগুলির দাবি ছিল, এটি মূলত রাজা ভোজ প্রতিষ্ঠিত সরস্বতী মন্দির ও সংস্কৃত শিক্ষাকেন্দ্র। অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের একাংশের মতে, এটি কামাল মওলানার দরগা ও মসজিদ হিসেবেই ব্যবহৃত হয়ে এসেছে। এদিকে বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী প্রতি মঙ্গলবার হিন্দুদের পুজো এবং শুক্রবার মুসলিমদের নমাজের অনুমতি দেওয়া হত। বাকি দিনগুলিতে সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করতে পারলেও কোনও ধর্মীয় উপাসনার অনুমতি ছিল না। তবে ২০২২ সালে হিন্দুত্ববাদী সংগঠনগুলি আদালতে আবেদন জানিয়ে একচ্ছত্র হিন্দু উপাসনার দাবি তোলে এবং সেই মামলাতেই এ বার গুরুত্বপূর্ণ রায় দিল হাইকোর্ট।

আরও পড়ুন: ভারতে কমছে তেলের ভাণ্ডার! রয়েছে আর মাত্র ১৮ দিনের মজুত?

আদালতের নির্দেশে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (Archaeological Survey of India) বিতর্কিত অংশে ৯৮ দিন ধরে বৈজ্ঞানিক সমীক্ষা চালায়। প্রায় দু’হাজার পাতার রিপোর্টে এএসআই জানায়, বর্তমান মসজিদ অংশের নীচে পারমার বংশের আমলে নির্মিত একটি বৃহৎ কাঠামোর অস্তিত্বের প্রমাণ মিলেছে। যদিও মুসলিম পক্ষ এই রিপোর্টকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে অভিযোগ তোলে এবং তা নিয়ে আদালতে দীর্ঘ বিতর্ক চলে। শুক্রবার রায়ে আদালত জানায়, বিভিন্ন ঐতিহাসিক তথ্য, সাহিত্য এবং সমীক্ষার রিপোর্ট বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে, ওই স্থানে হিন্দু উপাসনার ধারাবাহিকতা কখনও সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়নি। আদালতের পর্যবেক্ষণ, রাজা ভোজের আমলে সেখানে সংস্কৃত শিক্ষাকেন্দ্র ছিল বলেও ঐতিহাসিক তথ্যপ্রমাণে উঠে এসেছে। সেই কারণেই বিতর্কিত অংশটিকে মন্দির হিসেবে ঘোষণা করা হচ্ছে। রায়ে আরও বলা হয়েছে, ভোজশালার ওই অংশের সংরক্ষণ ও সুরক্ষার সম্পূর্ণ দায়িত্ব থাকবে এএসআই-এর হাতে। একই সঙ্গে লন্ডনের জাদুঘরে থাকা সরস্বতীর প্রতিমা ভারতে এনে ভোজশালায় স্থাপনের দাবিও বিবেচনা করতে পারে কেন্দ্রীয় সরকার বলে জানিয়েছে আদালত।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO