Friday, March 13, 2026
HomeScrollবিয়ের পরই ক্ষোভে ফুঁসছেন রশ্মিকা
Rashmika Mandhana

বিয়ের পরই ক্ষোভে ফুঁসছেন রশ্মিকা

মায়ের ক্লিপ ভাইরাল হতেই আলটিমেটাম রশ্মিকার

ওয়েব ডেস্ক: গত ২৬ ফেব্রুয়ারি বিজয় দেবরকোন্ডাকে বিয়ে করেন রশ্মিকা মন্দানা। ‘ভিরোশ-এর বিয়ে, কখনও গায়ে হলুদ, আবার কখনও সঙ্গীতের ছবিতে মাতোয়ারা অনুরাগীরা। এই আনন্দের মাঝেই অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন নায়িকা। স্যোশাল মিডিয়ায় ভাইরাল একটি অডিও-কে কেন্দ্র করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন রশ্মিকা।

রশ্মিকা মন্দানা আর বিজয় দেবরাকোন্ডা-র জুটিতে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। তাঁদের কখনও তুলনা করা হয়েছে, রাম আর সীতার সঙ্গে, কখনও আবার তুলনা করা হয়েছে, শিব-পার্বতীর সঙ্গে। তবে তাঁদের মেহেন্দির ছবি প্রকাশ্যে আসতে আবার শুরু হয়েছেন বিতর্ক। তবে এবার, ফাঁস হয়ে গেল রক্ষিতের সঙ্গে তাঁর পুরনো কথোপকথন! সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ছড়িয়ে পড়েছে রশ্মিকার মা সুমন মন্দানার একটি পুরনো অডিয়ো ক্লিপ। যেখানে রয়েছে, রশ্মিকার প্রাক্তন তথা অভিনেতা রক্ষিত শেট্টিকে নিয়ে নায়িকার মায়ের কথোপকথন। অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, তাঁর ও তাঁর পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন করা হয়েছে। প্রয়োজনে তিনি আইনি পদক্ষেপও নিতে পারেন।

আরও পড়ুন:৫০০ স্ক্রিনে বিশ্বজুড়ে রি-রিলিজ ‘ধুরন্ধর’, সিক্যুয়েল ঘিরে উত্তেজনা

অডিয়োর দাবি, বাগদানের সময়ে রশ্মিকাকে (Rashmika Mandanna) নানাভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছিল। এমনকি গীত গোবিন্দ (Geetha Govindam) ছবির প্রস্তাব পাওয়ার পর তাঁকে নাকি অভিনয় ছাড়ার ঘোষণাও সোশ্যাল মিডিয়ায় করতে বলা হয়েছিল। রশ্মিকার মা আরও বলেছেন, কিছু ছোটখাটো বিষয় নিয়েও রক্ষিত নাকি উত্তেজিত হয়ে যেতেন এবং পরিবারের মধ্যেই প্রায়ই অশান্তি-তর্ক চলত।অডিয়োটি আবার নতুন করে ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি দীর্ঘ বিবৃতিতে জানিয়েছেন, গত ৮ বছর ধরে তাঁর বিরুদ্ধে ভুল তথ্য, ট্রোলিং ও ইচ্ছাকৃত নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। রশ্মিকা দাবি করেন, এই অডিয়ো ‘ইচ্ছাকৃতভাবে’ এখন ছড়ানো হচ্ছে যাতে তাঁর বিয়ের পর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়। তিনি বলেন এটি ‘গোপনীয়তা লঙ্ঘন’ এবং ‘মানহানিকর’ আচরণ।

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel