Wednesday, March 4, 2026
Homeবিনোদন'পরিচয় গুপ্ত' মুক্তির আগে ছবির অভিনেত্রী দর্শনা কি বললেন!

‘পরিচয় গুপ্ত’ মুক্তির আগে ছবির অভিনেত্রী দর্শনা কি বললেন!

অভিনেতা সৌরভ দাসের সঙ্গে সংসার করার পাশাপাশি দর্শনা বণিক এখন টলিউডে অনেকটাই জায়গা করে নিয়েছেন। দক্ষিণী ইন্ডাস্ট্রি কিংবা ভোজপুরি ছবিতেও দর্শনা জমিয়ে কাজ করেছেন। দুই বাংলার ছবি ছাড়াও বলিউডে তাকে দেখা গেছে। ‘পরিচয় গুপ্ত’ ছবিটি আগামীকাল মুক্তি পাবে। যে ছবিতে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী সঙ্গে দেখা যাবে দর্শনাকে। ঋত্বিক সম্পর্কে দর্শনা অভিমত যে সে একজন ইন্ডাস্ট্রির শক্তিশালী অভিনেতা। তার সঙ্গে কাজ করতে পারাটা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল বলে অভিনেত্রী মনে করেন। শুরুর দিকে যে একটা ভয় কাজ করেছিল তা অস্বীকার করলেন না অভিনেত্রী। তবুও কোথায় যেন একটা উত্তেজনার কাজ করছিল। ঋত্বিকদার সঙ্গে প্রথম দিনের শুটিং করে যথেষ্ট আনন্দ পেয়েছি। কিন্তু ওনার বিনয় কাউকে বুঝতে দেয় না যে উনি কত বড় মাপের একজন অভিনেতা। তাঁর অভিনয় ক্ষমতা থেকে অনেক কিছু শেখার আছে।ইন্দ্রনীলদা, ঋত্বিকদা এমন সব অভিনেতা, যাঁদের দেখলে অনেক কিছু শেখা যায়। আমিও শিখেছি।’ কেন এই ছবিকে অভিনয় করার জন্য বেছেছিলেন দর্শনা? অভিনেত্রী বলছেন, ‘মানুষ এখন থ্রিলারের দিকে ঝুঁকছেন। এই ছবিতে থ্রিলারের পাশাপাশি সম্পর্কের ওঠাপড়ার গল্পও দেখানো হয়েছে। আমি সবসময় চাই আমার একটা চরিত্র অন্যটার থেকে আলাদা হবে। সেই কারণেই এই ছবিটাকে বাছা। এটা একটি পিরিয়ড ড্রামা, সেই কারণে এই ছবিতে অভিনয় করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল।’ আগামীকাল তাঁদের ছবি মুক্তি পাচ্ছে এবং সেই সঙ্গে সৌরভ দাসের ছবি ‘১০ই জুন’ একই দিনে মুক্তি পাচ্ছে। অভিনেত্রী একটু হেসে বললেন, বক্স অফিসে স্বামী-স্ত্রীর জোর লড়াই হবে বলে মনে হয়। যদিও অনেকদিন পর্দায় সৌরভ দর্শনা জুটিকে দেখা যায়নি। দেবালয় ভট্টাচার্যের ছবি, ‘গোর্কির মা’তে তাদেরকে দেখা গেছে। তবে ছবিতে কাজের ব্যাপারে দুজনের কেউই একে অপরের নাম সাজেস্ট করেন না বলেই দর্শনার অভিমত। তবে আগামী দিনে দর্শন আর বেশ কিছু কাজ আসতে চলেছে।
তবে ‘পরিচয় গুপ্ত’ নিয়ে দর্শনা যথেষ্ট আশাবাদী। এই ছবিতে তারা ছাড়াও ইন্দ্রনীল সেনগুপ্ত আছেন। ছবিটি পরিচালনা করেছেন রণ রাজ।  ১৯৫০ সালের প্রেক্ষাপটে এগোবে গল্প। সেই সময়ে এক অন্ধ জমিদার ও তাঁর প্রিয় প্রত্নতাত্ত্বিক বন্ধুর গল্প ফুটে উঠবে এই ছবিতে। অন্ধ জমিদারের ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। ইন্দ্রনীল থাকছেন প্রত্নতাত্বিকের চরিত্রে।
কিছুদিন আগে দর্শনার একটি ভোজপুরি মিউজিক ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তারপরেও দর্শনার একটি ভোজপুরি ছবি আসতে চলেছে যেটি ‘রকি অর রানী কি প্রেম কাহানি’র ভোজপুরি ভার্সন। এই ছবিতে টলিউডের খরাজ মুখোপাধ্যায় লাবনী সরকার কেউ দেখা যাবে।।
সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট অ্যাকটিভ অভিনেত্রী দর্শনা। তবে দর্শনার অভিমত ফলোয়ার সংখ্যা দেখে বিজ্ঞাপনের কিংবা ইভেন্টের কাজ পাওয়া যেতে পারে ছবির কাজ কিন্তু পরিচালকরা অন্যভাবে যাচাই করে দেন। পরিচালকরা কোন অভিনেতা বা অভিনেত্রীকে গুরুত্বপূর্ণ কোন চরিত্রে নেবেন সেটা সোশ্যাল মিডিয়ার ফলোয়ার দেখে বিচার করেন না বলেই দর্শনার অভিমত।

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80