Sunday, July 19, 2026
HomeScrollমগরাহাটে SIR আতঙ্ক, আত্মঘাতী ভ্যানচালক
SIR Panic

মগরাহাটে SIR আতঙ্ক, আত্মঘাতী ভ্যানচালক

নির্বাচন কমিশনকেই দুষছে পরিবার

মগরাহাট: মগরাহাটে (Magrahat) এসআইআর (SIR)  আতঙ্কে ভ্যানচালক (Van Driver)  আত্মঘাতী, উত্তেজনা।  দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের উস্তি গ্রাম পঞ্চায়েতের ১৪১ নম্বর বুথের বাসিন্দা রফিক আলি গাজি (৪৪) আত্মঘাতী হয়েছেন। বুধবার সন্ধ্যায় নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। পেশায় ভ্যানচালক রফিক আলির নাম এসআইআরের বিবেচনাধীন তালিকায় ছিল।

পরিবারের অভিযোগ,  সেই আতঙ্ক ও অনিশ্চয়তার কারণেই তিনি চরম সিদ্ধান্ত নেন। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আজ ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেহ নিয়ে থানার সামনে ঘেরাও কর্মসূচির ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বিজেপি এই মৃত্যুকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ তুলেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- বসন্ত উৎসবের মাঝে উল্টে গেল খিচুড়ির কড়াই! গুরুতর আহত তিন শিশু

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission) । সেইসঙ্গে কমিশন স্পষ্ট করল প্রথম দফার চূড়ান্ত তালিকায় আপাতত ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ গেছে। খসড়া তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। তবে কমিশন নিশ্চিত করেছে, এখানেও ৬ নম্বর ফর্মের মাধ্যমে নতুন নাম যুক্ত হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের।

৮ নম্বর ফর্মের মাধ্যমে নাম যুক্ত হয়েছে ৬ হাজার ৬৭১ জনের। শনিবার প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। তবে এই তালিকা অনুযায়ী ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম রয়েছে, তার মধ্যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও বিবেচনাধীন পর্যায়ে রয়েছে। যা বিবেচনা করছেন বিচারকেরা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot