Monday, August 17, 2026
HomeScrollবিতর্কিত মন্তব্য! শুভেন্দু'র বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়
Suvendu Adhikari

বিতর্কিত মন্তব্য! শুভেন্দু’র বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়

এফআইআর করা হল ভবানীপুর থানায়!

ওয়েব ডেস্ক : মঙ্গলবার ছিল বাঙালির দোল পূর্ণিমা বা দোল উৎসব। কলকাতায় (Kolkata) সেই দোলের একটি উৎসবে এসে বিতর্কে জড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বিরুদ্ধে ঘৃণ্য-সংবিধান বিরোধী মন্তব্য করার অভিযোগ তুলল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশ বা ডিওয়াইএফআই (DYFI)। সেই কারণে শুভেন্দু’র বিরুদ্ধে ভবানীপুর থানায় (Bhawanipur Police Station) এফআইআর (FIR) দায়ের করল তারা।

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশ বা ডিওয়াইএফআই (DYFI) তরফে এক অভিযোগকারী বলেছেন, মঙ্গলবার দোলার দিন সকালে বালিগঞ্জ-ভবানীপুর অঞ্চলে শরৎ বোস রোডে দোল উৎসবের একটি অনুষ্ঠানে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে তিনি কিছু বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। ওই অভিযোগকারী বলেছেন, ওই অনুষ্ঠান থেকে রাজ্যে বিরোধী দলনেতা নাকি বলেছেন, ‘নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা চলবে না, হিন্দুস্তানে হিন্দুদের রাজত্ব চলবে’।

আরও খবর : রাজ্যে চড়ছে পারদ! এর মাঝেই বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

শুভেন্দুর এই মন্তব্যকে দেশের সংবিধান বিরোধী, মানুষের ধর্ম পালনের অধিকার, ধর্মনিরপেক্ষতা বিরোধী বলে জানিয়েছেন ডিওয়াইএফআই-এর ওই অভিযোগকারী। এর বিরুদ্ধে মঙ্গলবার বালিগঞ্জ থানায় (Ballygunge Police Station) প্রথমে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সঙ্গে জানিয়েছেন, তার পরে বুধবার শুভেন্দু’র (Suvendu Adhikari) বিরুদ্ধে আরও একটি এফআইআর করা হয় ভবানীপুর থানায়। ডিওয়াইএফআই-এর ওই সদস্য আরও বলেছেন, এখন রাজ্য প্রশাসনের তরফে এ নিয়ে কোনও ধরণের ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া তিনি জানিয়েছেন, সংবিধান লঙ্ঘন করার মত অপরাধ বরদাস্ত করা হবে না। দেশের ধমনিরপেক্ষতা, সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে হবে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor