HomeScrollমধ্যমগ্রাম স্টেশনের পাশে বিধ্বংসী আগুন, একের পর এক সিলিন্ডার ব্লাস্ট
Madhyamgram Station

মধ্যমগ্রাম স্টেশনের পাশে বিধ্বংসী আগুন, একের পর এক সিলিন্ডার ব্লাস্ট

দাউ দাউ করে জ্বলছে বহু দোকান, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা, বন্ধ ট্রেন চলাচল

ওয়েব ডেস্ক: হোলির দুপুরে মধ্যমগ্রাম রেল স্টেশনের (Madhyamgram Station) কাছে ভয়াবহ আগুন (Fire Madhyamgram Station) প্রথমে একটি কাঠের গোলায় আগুন লাগে, তারপর একটি হোটেলে আগুন লাগে। আগুনের গ্রাসে অন্যান্য দোকান জ্বলছে।রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের শব্দ। একাধিক দোকানে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলছে একাধিক দোকান। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সিলিন্ডার বিস্ফোরণের জেরেই বিরাট আকার নেয় আগুন।কালো ধোঁয়ায়ে ঢেকেছে স্টেশন চত্বর। ঘটনাস্থলে এখনও অবধি দমকলের চারটি ইঞ্জিন। মধ্যমগ্রাম থানার বিশাল টিম উপস্থিত ঘটনাস্থলে। সাধারণ মানুষের নিরাপ্তত্তার স্বার্থে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং ফ্লাইওভারের উপর থেকে যানবাহন বন্ধ আছে।

বুধবার হোলির দুপুর বিভিন্ন দোকানে লোকজনের ভিড়।মধ্যমগ্রাম স্টেশনের পাশে রয়েছে বহু খাবারের দোকান। তার ঠিক পিছনেই রয়েছে একটি কাঠগোলা। জানা যাচ্ছে, এদিন ওই কাঠগোলাতেই প্রথম আগুন লাগে। দ্রুত গতিতে তা ছড়িয়ে পড়ে। আশেপাশে যত খাবারের দোকান আছে, এখন সবই জ্বলছে। একাধিক খাবারের দোকান থাকায় পর পর সিলিন্ডার ফাটতে শুরু করে। মুহূর্তের মধ্যে ভয়ংকর আকার নেয় আগুন। কাঠগোলা সংলগ্ন বহু দোকানে ছড়িয়ে পড়ে লেলিহান শিখা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের। কী ভাবে কী হলো বোঝা যাচ্ছে না। পর পর ৮-১০টা দোকান। সবগুলিই মনে হচ্ছে ক্ষতির মুখে পড়বে।’এলাকার লোকজনের একাংশের অভিযোগ, কী ভাবে এই দোকান স্টেশন সংলগ্ন এলাকায় গজিয়ে উঠল, তা নিয়েও প্রশ্ন আছে।

আরও পড়ুন: কথায় অসঙ্গতি! ছেলেধরা সন্দেহে মহিলাকে ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে

[youtube-feed feed=1]
Read More

Latest News