Sunday, July 19, 2026
HomeScrollসরকারি অফিসে নয়া ফরমান, বাংলাদেশের রাশ শক্ত হাতে ধরতে কঠোরবার্তা তারেক রহমানের
Tarique Rahman

সরকারি অফিসে নয়া ফরমান, বাংলাদেশের রাশ শক্ত হাতে ধরতে কঠোরবার্তা তারেক রহমানের

গদিতে বসেই অন্তবর্তী সরকারের করা একাধিক নিয়ম বাতিলের পথে হাঁটছে বিএনপি সরকার

ওয়েবডেস্ক– সদ্য বাংলাদেশের (Bangladesh)  প্রধানমন্ত্রী (Prime Minister) পদে বসেছেন খালেদা জিয়া পুত্র বিএনপি নেতা (BNP Leader) তারেক রহমান (Tarique Rahman) । হাসিনা সরকারের জমানা শেষ হওয়া সহ ইউনুস সরকারে আমল পর্যন্ত যে বিশৃঙ্খলা বাংলাদেশে হয়েছিল, তা এবার একটু একটু করে গুছিয়ে আনতে চাইছেন তারেক। এবার বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য নিয়মে কড়াকড়ি আনছে বিএনপি সরকার।

জানিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেক সরকারি কর্মচারীকে নিয়মিত ৯ টায় আসতে হবে। আসার পর অন্তত প্রথম ৪০ মিনিট অফিসেই থাকতে হবে। তবে কোনও জরুরি প্রয়োজনে অফিসের বাইরে যাওয়ার অনুমতি মিলবে। সেক্ষেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। গত সোমবার বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই বিজ্ঞতি জারি করা হয়েছে। নির্দেশিকায় অনুযায়ী,  কিছু কিছু ক্ষেত্রে সরকারি কর্মচারীরা অফিসে যাওয়ার পথেই ব্যক্তিগত সেরের তার পর অফিসে ঢোকেন। যেমন ব্যাঙ্কে যাওয়া, হাসপাতালে বা সন্তানের স্কুলে যাওয়া মতো কাজ। এবার থেকে এই সমস্তকাজগুলি আর করা যাবে না।

অনেকে দফতরের বিভিন্ন কাজও অফিসের সময়েই রাখেন। আবার অনেকে সেমিনার, ওয়ার্কশপ,  অতিথি বক্তা হিসাবে ভাষণ দেওয়ার মতো কাজ সেরে তারপর নিজের দফতরে আসেন। এই ধরনের কোনও কর্মসূচির আর ওই সময়ে করা যাবে না। প্রত্যেক কর্মচারীকে সকাল ৯টার মধ্যে অফিসে ঢুকতে হবে এবং ৯টা ৪০ মিনিট নিজের দফতরে সশরীরে উপস্থিত থাকতে হবে। কাজের সূচি সেই মতো পরিকল্পনা করে নিতে হবে।

আরও পড়ুন-  উত্তাল মধ্যপ্রাচ্য, শান্তি ফেরাতে কূটনৈতিক আলোচনা ডাক ভারতের

নির্ধারিত সময়ে সরকারি কর্মচারীরা অফিসে না-থাকায় সাধারণ মানুষ অনেক সমস্যায় পড়েন। প্রয়োজনে তাদের দফতরেও দেখা মেলে না। তাই জন্য এই কড়াকড়ির পথে হাঁটছে তারেক রহমানের সরকার। ২০১৯ এবং ২০২৪ সালের নিয়ম উল্লেখ করে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে  নির্ধারিত সময়ে দফতরে প্রবেশ এবং প্রস্থান সরকারি কর্মচারীদের জন্য বাধ্যতামূলক। তবে কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল থাকবে।

যেমন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মচারী, শিক্ষা, প্রতিষ্ঠান, ও প্রশাসনিক দায়িত্বে নিযুক্ত নন এমন কোনও কর্মচারী, হাসপাতাল, সংবাদ, কারা বিভাগ কিংবা নিরাপত্তা প্রতিষ্ঠানে সময়ের ভিত্তিতে সূচি তৈরি যারা কর্মরত তারা এই নিয়ম থেকে ছাড় পাবেন।

উল্লেখ্য, বিগত কয়েকমাস ধরেই বাংলাদেশে উত্তেজনা। সংখ্যালঘু নির্যাতনে বার বার অগ্নিগর্ভ হয়ে উঠেছে পদ্মাপাড়। খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার পরেই বিদেশ থেকে স্বপরিবারে বাংলাদেশে আসেন তারেক রহমান। ভোটে ক্ষমতায় আসে বিএনপি। প্রধানমন্ত্রী হয়েছে তারেক রহমান। গদিতে বসেই অন্তবর্তী সরকারের করা একাধিক নিয়ম বাতিল করে রাশ শক্ত হাতে ধরতে চাইছেন তিনি। কঠোর বার্তা দেওয়া হল সরকারের তরফে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot