Sunday, July 19, 2026
HomeScrollICC র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অভিষেক, বরুণ! উন্নতি হার্দিক, ঈশানের! আর কে কোথায়?
ICC Men's T20I Rankings

ICC র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অভিষেক, বরুণ! উন্নতি হার্দিক, ঈশানের! আর কে কোথায়?

টি-২০ বিশ্বকাপে সেভাবে রান না পেলেও আন্তর্জাতিক মঞ্চে এক নম্বরে অভিষেক শর্মা

ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। পর পর দুবার এই খেতাব জয় করে বিশ্বরেকর্ড গড়ার থেকে মাত্র দু’কদম দূরেই রয়েছে টিম ইন্ডিয়া। এর মাঝে আইসিসি-র তালিকায় (ICC Men’s T20I Rankings) সিংহাসন ধরে রাখলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। টুর্নামেন্টে নিজের ব্যাটিংয়ে সেভাবে ছাপ ফেলতে না পারলেও টি-২০ র‍্যাঙ্কিংয়ের এক নম্বরেই রয়েছেন ভারতের এই ওপেনিং ব্যাটার। দলের আর কোন ক্রিকেটার র‍্যাঙ্কিংয়ে কত নম্বরে রয়েছেন? চলুন আইসিসি প্রকাশিত সাম্প্রতিক তালিকা থেকে সেটা দেখে নেওয়া যাক।

টি-২০ ফরম্যাটে আইসিসির ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকলেও তাঁর অবস্থান বেশ একটা সুবিধাজনক নয়। কারণ পাকিস্তানি ব্যাটার শাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) এক ধাপ উঠে দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছেন এবং অভিষেকের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন তিনি।বর্তমানে অভিষেকের সঙ্গে তাঁর মাত্র ২৬ রেটিং পয়েন্টের ব্যবধান। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ভারতের ঈশান কিষান (Ishan Kishan) এক ধাপ উঠে চতুর্থ স্থানে এবং তিলক বর্মা (Tilak Varma) উঠে এসেছেন ষষ্ঠ স্থানে।

আরও পড়ুন: ২০২২-এর দুঃস্বপ্নের পর ২০২৪-এ বদলা! সেমির মঞ্চে এগিয়ে কোন দল? কী বলছে পরিসংখ্যান?

তবে শুধু ব্যাটিং নয়, বিশ্বকাপের মাঝে বোলারদের র‌্যাঙ্কিংয়েও লড়াই তুঙ্গে। ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) এখনও নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন। তবে তালিকার দ্বিতীয়জনের সঙ্গে তাঁর লিড কমে দাঁড়িয়েছে মাত্র ১৮ রেটিং পয়েন্টে। বরুণের ঘাড়েও নিঃশ্বাস ফেলছেন এক পাকিস্তানি বোলার। আরবার আহমেদ (Abrar Ahmed) দুই ধাপ উঠে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। এছাড়াও ভারতীয়দের মধ্যে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) এক ধাপ এগিয়ে সপ্তম এবং অর্শদীপ সিং (Arshdeep Singh) ছয় ধাপ উঠে তালিকার ১৩তম স্থানে রয়েছেন।

ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে জিম্বাবোয়ের সিকন্দর রাজা শীর্ষস্থান ধরে রেখেছেন। তবে ভারতের হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তবে শিবম দুবে দুই ধাপ নেমে গিয়ে বর্তমানে রয়েছেন নবম স্থানে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot