Tuesday, March 24, 2026
HomeScrollএক ফ্রেমে সলমন, অজয়, আমির, অক্ষয়
Variety India Cover

এক ফ্রেমে সলমন, অজয়, আমির, অক্ষয়

শাহরুখ খানের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন ভক্তরা

ওয়েব ডেস্ক: সলমন-আমির-অক্ষয়-অজয়—এক ফ্রেমে চার মহারথী। ভক্তদের দীর্ঘদিনের দাবি ছিল তাঁদের একসঙ্গে দেখার। এবার সেই অসম্ভবকে সম্ভব করল আন্তর্জাতিক বিনোদন পত্রিকা ‘ভ্যারাইটি’।ভ্যারাইটি ইন্ডিয়া তাদের ম্যাগাজিনের প্রথম প্রচ্ছদটি প্রকাশ্যে এনেছে। সেখানে বলিউডের চার স্তম্ভ সলমন, অজয়, অক্ষয় এবং আমিরকে দেখা গিয়েছে। তাদেরকে ‘অপরাজিত’ এবং ‘স্টারডমের নিয়ম ভাঙা সুপারহিরো’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে অক্ষয় কুমার একটি সোফায় বসে আছেন, আর তাঁর ঠিক পেছনে দাঁড়িয়ে একে অপরের কাঁধে হাত দিয়ে পোজ দিচ্ছেন সলমন, আমির ও অজয়। ইতিহাসের সাক্ষী চার মেগাস্টার: পর্দায় তাঁদের লড়াই, বক্স অফিস কালেকশন আর একে অপরকে ছাপিয়ে যাওয়ার গল্প তা সবার জানা। কিন্তু বাস্তব জীবনে তাঁদের বন্ধুত্ব যে কতটা অটুট, তা ফুটে উঠল ‘ভ্যারাইটি’র এই বিশেষ ফটোশ্যুটে। কালো স্যুট আর ক্ল্যাসিক লুকে চারজনকেই দেখাচ্ছে অত্যন্ত আত্মবিশ্বাসী। নেটিজেনদের মতে, এই ছবিটি কেবল একটি ফটোশ্যুট নয়, এটি বলিউডের ‘গোল্ডেন এরা’ বা স্বর্ণযুগের উদযাপন।

আরও পড়ুন: সইফের সঙ্গে মিমি, ‘হাম হিন্দুস্তানি’’র ঝলক প্রকাশ্যে

ছবিটি প্রকাশ্যে আসতেই কমেন্ট বক্স ভেসে গিয়েছে হাজার হাজার মন্তব্যে। ছবি দেখে অনেক অনুরাগী বলেছেন, কেউ লিখেছেন, ‘এক ফ্রেমে ৫০০০ কোটি টাকার বেশি বক্স অফিস কালেকশন দাঁড়িয়ে আছে।’ আবার কেউ মজা করে লিখেছেন, ‘এবার কি তবে বড় পর্দায় চারজনকে একসঙ্গে পাওয়ার সময় হয়েছে?’ শাহরুখ কি নেই? প্রচ্ছদে চারজনকে দেখে অনেক ভক্তই শাহরুখ খানের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন।জানা গিয়েছে, এটি একটি নির্দিষ্ট সিরিজের অংশ হতে পারে যেখানে বলিউডের বিভিন্ন মহাতারকাদের আলাদা আলাদাভাবে সম্মান জানানো হবে।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot